এক্সপ্লোর

Stock Market Crash: শেয়ার বাজারে পতন, ৮০০ পয়েন্ট নামল সূচক- হঠাৎ কী হল ?

Stock Market: যেখানে গতকাল ৮০ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে, সেখানে আজকের বাজারে নেমে এসেছে ৮০ হাজারের নিচে। অন্যদিকে নিফটিও কমেছে ২৫০ পয়েন্ট। সেনসেক্স (Sensex Today) আজ কমে গিয়েছিল প্রায় ৮০০ পয়েন্ট।

Share Market: আজ ১০ জুলাই বুধবারের বাজারে সকালের সেশনের পরেই চরম ধস নামে দেশীয় শেয়ার বাজারে। ৮০০ পয়েন্ট নেমে আসে সূচক। মূলত প্রফিট বুকিংয়ের চাপেই আজকের বাজারে পতন এসেছে বলে মনে করা হচ্ছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Stock Market Crash) যেখানে গতকাল ৮০ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে, সেখানে আজকের বাজারে নেমে এসেছে ৮০ হাজারের নিচে। অন্যদিকে নিফটিও কমেছে ২৫০ পয়েন্ট। সেনসেক্স (Sensex Today) আজ কমে গিয়েছিল প্রায় ৮০০ পয়েন্ট। যদিও এখন কিছুটা রিকভারি শুরু হয়েছে, তবু পতন লক্ষ্যণীয়। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৫১.৮৩ লক্ষ কোটি টাকার স্তর থেকে নেমে এসেছে ৪৪৬.০৫ লক্ষ কোটির স্তরে। বিনিয়োগকারীরা (Stock Market Opening) মাত্র এক ঘণ্টার মধ্যেই হারিয়েছেন ৫ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ।

সকাল ১১টার আগেই পতন আসে বাজারে

বৈশ্বিক বাজারের সাপোর্ট আজ না পাওয়ায় কিছুদিন আগেই নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করা সত্ত্বেও আজ বাজারে পতন দেখা দিয়েছে। সেনসেক্স নেমে এসেছে ৮০ হাজারের নিচে। ০.৯৬ শতাংশ পড়ে এখন সেনসেক্স ৭৯,৫৮৪-এর স্তরের আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৩৫.৭০ পয়েন্ট কমে আসে।

সেনসেক্সে আজ মাত্র ১টি শেয়ারের দাম বেড়েছে

সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আজকের বাজারে সকালের সেশনে শুধুমাত্র একটি শেয়ারের দামই কেবল বাড়তে দেখা গিয়েছে। একমাত্র মারুতি সুজুকির স্টকের দাম আজ ১.৫১ শতাংশ বেড়েছে। বাকি ২৯টি স্টকেই এসেছে পতন। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, জেএসডব্লিউ স্টিল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারগুলিতে সবথেকে বেশি পতন দেখা যাচ্ছে।

নিফটির ৩টি স্টকে সবুজ সঙ্কেত

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-র ৫০টি স্টকের মধ্যে ৪৭টি স্টকেই আজ পতন দেখা যাচ্ছে। মারুতি, ব্রিটানিয়া এবং অ্যাপোলো এই তিনটি শেয়ার রয়েছে সবুজ সঙ্কেতে। ব্যাঙ্ক নিফটিতে ৪৫০ পয়েন্টেরও বেশি পতন এসেছে এবং ১২টি শেয়ারে পতন দেখা গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Yes Bank: ৫১ শতাংশ স্টেক বিক্রি করে দেবে ইয়েস ব্যাঙ্ক, আসবে নতুন মালিক ! সত্যিটা কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget