এক্সপ্লোর

Stock Market Crash : ১ ঘণ্টায় ২ লাখ কোটি টাকা উধাও ! ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে, হরমুজ বন্ধ করেছে ইরান

Share Market Crash : বাজার খুলতেই ৭০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স (Sensex)। ২৪,০০০ পয়েন্টে ছুঁয়ে ফেলেছে নিফটি ৫০ (Nifty 50)। এই ৫ কারণে আজ ধস মার্কেটে। 

Share Market Crash :  আশঙ্কাই সত্যি হল ! নতুন করে আমেরিকা-ইরান যুদ্ধের (US-Iran War) প্রভাব পড়ল বিশ্বের শেয়ার বাজারে (Indian Stock Market)। বড় ধস নেমেছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। বাজার খুলতেই ৭০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স (Sensex)। ২৪,০০০ পয়েন্টে ছুঁয়ে ফেলেছে নিফটি ৫০ (Nifty 50)। এই ৫ কারণে আজ ধস মার্কেটে। 

২ লাখ কোটি টাকা উধাও 
সোমবার বাজার খুলতেই বিপুল ধসের সাক্ষী হয়েছে ভারতের শেয়ার বাজার। আজকের এই বড় পতনে মাত্র কয়েক ঘণ্টাতেই লগ্নিকারীদের প্রায় ২ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে। এই ৫ কারণে আজ পড়েছে মার্কেট। 

১ ফের আমেরিকা-ইরান সংঘাত
সম্প্রতি ইরানে সরাসরি হামলা করে আমেরিকা। এরপরই আমেরিকার বিভিন্ন দেশে থাকা সেনা ছানিতে হামলা চালায় তেহরান। পাশপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড পাল্টা বিমান হামলা চালিয়েছে। এই যুদ্ধের আবহ বিশ্বজুড়ে নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যার ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

২ অপরিশোধিত তেলের দাম এক লাফে ৪ শতাংশ বৃদ্ধি
ইরান-আমেরিকা এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় ৪ শতাংশের বেশি বেড়ে গেছে। ব্যারেল প্রতি ৭৯ ডলার ছাড়িয়ে গেছে তেলের দাম। এরফলে সবথেকে বেশি সমস্যায় পড়বে ভারতের মতো দেশ। কারণ, আমাদের দেশ প্রয়োজনীয় খনিজ তেলের প্রায় ৮৫-৯০% আমদানি করে। ফলে তেলের দাম বাড়লে ভারতের রাজকোষের ওপর চাপ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম ৯০ ডলারের নীচে থাকা পর্যন্ত বড় বিপদের ঝুঁকি কম, কিন্তু তা ৯০ ডলার পেরিয়ে গেলে বাজারে আরও বড় ধস নামতে পারে।

৩ ইন্ডিয়া ভিক্স ১০ শতাংশ লাফাল
শেয়ার বাজারের অস্থিরতা বা লগ্নিকারীদের ভয়ের সূচক হলো 'ইন্ডিয়া ভিক্স'। আজ এটি এক ধাক্কায় ১০% বেড়ে গেছে। গত ৭ই জুলাই যখন আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চলছিল, তখন এই সূচকটি ৫ মাসের সর্বনিম্নে (১১.০৫) নেমেছিল। কিন্তু নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় লগ্নিকারীদের মধ্যে প্যানিক সেলিং বা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রির ধুম লেগেছে।

৪ মার্কিন ডলার ও বন্ডের ইল্ড বৃদ্ধি
বিশ্ব বাজারে মার্কিন ডলার সূচক ০.৩০% শক্তিশালী হয়েছে এবং আমেরিকার ১০ বছরের বন্ডের ইল্ড বেড়ে ৪.৫৮%-এ পৌঁছেছে। মার্কিন ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়ায়, তবে ডলার আরও শক্তিশালী হবে। এর ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ভারতের মতো উদীয়মান বাজার থেকে টাকা তুলে আমেরিকার নিরাপদ বন্ডে বিনিয়োগ করতে শুরু করে, যা ভারতের বাজারের জন্য নেতিবাচক।

৫ টেকনিক্যাল ফ্যাক্টর ও ২৪,০০০ পয়েন্টে নিফটি
আজ নিফটি ৫০ সূচকটি ২৪,০০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছিল, যা বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর (Support Level)। বাজার বিশেষজ্ঞদের মতে, নিফটি যদি ২৪,০০০-এর নিচে স্থায়ীভাবে চলে যায়, তবে এটি আগামী দিনে ২৩,৮০০ থেকে ২৩,৫০০ পয়েন্ট পর্যন্ত নেমে যেতে পারে। গত ১৫ই জুন থেকে বাজার একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ওঠানামা করছে, যা আগামী দিনেও বজায় থাকতে পারে।

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget