এক্সপ্লোর

Stock Market Opening: মঙ্গলে উত্থান বুধে পতন ! অস্থিরতার বাজারে কীভাবে বিনিয়োগ করবেন জানেন ?

Share Market LIVE: বাজার বিশেষজ্ঞদের কথাই সত্যি হল। একদিন 'বুলস বুম' দেখিয়ে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার।

Share Market LIVE: বাজার বিশেষজ্ঞদের কথাই সত্যি হল। একদিন 'বুলস বুম' দেখিয়ে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার। বুধবার বাজার খোলার পর থেকে নামতে থাকে সূচক। দশটার মধ্যেই নিফটি ১.২৭ শতাংশ কমে যায়। ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক গিয়ে দাঁড়ায় ১৫,৪৪০-এ।

Stock Market Opening: গতকালের পর থেকে বিরাট পতন
মঙ্গলবার একেবারে বুলস মার্কেট দেখেছিল বাজার। একের পর এক বাধার পয়েন্ট টপকে ১৫,৬০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল নিফটি। অনেকের মতে, মার্কিন বাজার ডাও ফিউচারের দিকে তাকিয়ে এই গতি পেয়েছিল ভারতীয় শেয়ার বাজার। যদিও বুধবার পুরো উল্টো পথে হাঁটছে সূচক। সকাল থেকে প্রায় সব ইনডেক্সে পতন দেখা গিয়েছে। সেনসেক্স ৫১,৯০০-তে চলে এসেছে। যা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিনিয়োগকারীরা।

Share Market LIVE: কোন খাতের কী অবস্থা ?
এদিন বেলা দশটার মধ্যে নিফটি আইটি ১.৩৩ শতাংশ পড়ে যায়। যার প্রভাব দেখা যায় আইটি স্টকগুলোতে। টিসিএস, ইনফোসিসি, উইপ্রো সব স্টকই আজ লালে ট্রেড করছে। গতকালের পর এই স্টকগুলিকে বিক্রি জারি রয়েছে। সব থেকে খারাপ অবস্থা নিফটি মেটালের । যেখানে ৪ শতাংশের বেশি পড়েছে সূচক। হাহাকার লেগে গিয়েছে সেইল, ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্থান কপারের মতো স্টকগুলিতে।

Stock Market Update: ১৩,৭৫০ পর্যন্ত নামতে পারে নিফটি ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেখা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে। অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।

Stock Market Opening: এখন কীভাবে বিনিয়োগ করা ভাল ?
বাজার বিশেষজ্ঞরা বলছে অস্থিরতার কথা মাথায় রেখে এখন বড় বিনিয়োগের দিকে হাঁটা ঠিক নয়। বরং সেই স্টক বড় সাপোর্টের কাছে এলেই SIP করা উচিত আমানতকারীদের। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের মন্দা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এত সহজে সেই পরিস্থিতি ঠিক হওয়ার নয়। তাই এখনই বড় ফাটকা খেললে তার ফল ভুগতে হবে বিনিয়োগকারীদের।

আরও পড়ুন : SBI ATM Transactions: স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছেন, কত চার্জ কাটছে জানেন ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget