এক্সপ্লোর

Stock Market Today: আদানি গ্রুপের স্টকে দৌড়, পতন কাটিয়ে ফের ঘুরে দাঁড়াল বাজার; ১৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Sensex Nifty: আজকের বাজারে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেই এসেছে তেজিভাব। এর মধ্যে মাত্র ২টি স্টকে পতন এসেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪৮টি স্টকেই এসেছে বড় উত্থান।

Sensex Recovery: আদানি গ্রুপের স্টকগুলিতে (Adani Stocks) একেবারে নিম্নস্তর থেকে বিপুল কেনাকাটা, আইটি স্টকে উত্থান এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে ব্যাপক তেজিভাবের কারণে আজকের বাজারে সেনসেক্স বিগত দিনের পতন কাটিয়ে সপ্তাহের শেষ ট্রেডিং (Sensex Today) দিনে এক লাফে ১৮০০ পয়েন্ট বেড়ে গেল। ভারতের শেয়ার বাজারে আবার দৌড় শুরু হল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এখন ৭৮,৭৬৬ পয়েন্টে ট্রেড করছে। ৭৭ হাজারের স্তরে নেমে এসে আবার আজ ৭৮ হাজারের সীমা ছাড়াল সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০ সূচকও ৪৭২ পয়েন্ট লাফ (Stock Market Today) দিয়ে পৌঁছে গিয়েছে ২৩,৮২৯-এর স্তরে।

সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেই তেজিভাব

আজকের বাজারে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেই এসেছে তেজিভাব। এর মধ্যে মাত্র ২টি স্টকে পতন এসেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪৮টি স্টকেই এসেছে বড় উত্থান। দাম বেড়েছে যে সমস্ত শেয়ারের তার মধ্যে রয়েছে এসবিআই ৪.২৭ শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট ২.৬৭ শতাংশ, বাজাজ ফিনান্স ২.৬৫ শতাংশ, টাইটান ২.৪৫ শতাংশ, এইচসিএল টেক ২.৪০ শতাংশ, ভারতী এয়ারটেল ২.২৩ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ০.২৫ শতাংশ পতনে, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে পতন এসেছে ০.২০ শতাংশ।

আদানি স্টকে ব্যাপক উত্থান

গতকাল আদানির ঘুষ কান্ডের জেরে ব্যাপক পতন দেখা গিয়েছিল বাজারে। ২০ শতাংশ এমনকী ২৪ শতাংশ পর্যন্ত পতন এসেছিল একদিনে কোনো কোনো স্টকে। সেখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে এই স্টকগুলি। এসিসির স্টক এখন ৩.৮১ শতাংশ বেড়েছে, আদানি এন্টারপ্রাইজের স্টকে এসেছে ২.৪০ শতাংশের উত্থান। এছাড়া আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টের স্টকের দাম যথাক্রমে ২.৫৪ শতাংশ, ৩.৬০ শতাংশ বেড়ে গিয়েছে।

বিনিয়োগকারীদের সম্পত্তি বাড়ল ৫.৫ লক্ষ কোটি টাকা

স্টক মার্কেটে বিপুল উত্থানের জেরে আজ বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির বাজার মূলধন ৪২৫.০৮ লক্ষ কোটি থেকে আজ পৌঁছেছে ৪৩০.৯৮ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ আজকের সেশনে ৫.৬০ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে বিনিয়োগকারীদের।

কোন সেক্টরে কী হাল

আজকের শেয়ার বাজারে ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, মেটাল, রিয়েল এস্টেট, এনার্জি, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার এবং অয়েল ও গ্যাসের স্টকগুলিতে উত্থান দেখা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকেও আজ দারুণ তেজিভাব লক্ষ্য করা গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন; Jhunjhunwala Portfolio: ২ মাসে ১৫ হাজার কোটির লোকসান রেখা ঝুনঝুনওয়ালার, এই স্টকগুলিতে এসেছে বড় পতন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget