এক্সপ্লোর

Stock Market: ৫ হাজার কোটির ভারতীয় স্টক বিক্রি করল ইউবিএস গ্রুপ, দাম পড়তে পারে এই ৭ স্টকের

UBS Group Share Off Loading: ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জের বাল্ক ডিল তথ্য অনুসারে ইউবিএস প্রিন্সিপাল ক্যাপিটাল এশিয়া অয়েল ইন্ডিয়া সংস্থার মোট ৯৭২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

UBS Group: বর্ষীয়ান সুইস ব্যাঙ্কার ইউবিএস গ্রুপ এজি ভারতের স্টক মার্কেটে এই সপ্তাহেই বিপুল অঙ্কের শেয়ার বিক্রি করেছে। ৭ টি সংস্থায় নিজের স্টেক অনেকাংশে কমিয়েছে এই ব্যাঙ্কার। এক সপ্তাহের মধ্যেই ইউবিএস গ্রুপ ৭টি সংস্থার মোট ৫ হাজার কোটি টাকার শেয়ার (Stock Market) বিক্রি করেছে। গতকাল শুক্রবার সহযোগী সংস্থা ইউবিএস প্রিন্সিপাল ক্যাপিটালের সাহায্যে ইউবিএস গ্রুপ (UBS Group) এই শেয়ারগুলি বিক্রি করেছে। যে সাতটি সংস্থার শেয়ার বিক্রি করেছে এই সুইস ব্যাঙ্কার তার মধ্যে অয়েল ইন্ডিয়া এবং ডিক্সন টেকনোলজির শেয়ারও রয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE Deals) পৃথক পৃথক বাল্ক ডিলের মাধ্যমে শেয়ার বিক্রি করা হয়েছে। ওপেন মার্কেট লেনদেনের মাধ্যমে ৪৯৬১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে ইউবিএস গ্রুপ।

বাল্ক ডিলে বিপুল হারে বিক্রি করেছে এই সব শেয়ার

ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জের বাল্ক ডিল তথ্য অনুসারে ইউবিএস প্রিন্সিপাল ক্যাপিটাল এশিয়া অয়েল ইন্ডিয়া সংস্থার মোট ৯৭২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। একইভাবে ইউবিএস গ্রুপ বিক্রি করেছে ডিক্সন টেকনোলজির ৯০৪ কোটি শেয়ার, রেল বিকাশ নিগম লিমিটেডের ৭৯৭ কোটি শেয়ার, জাইডাস লাইফসায়েন্সের ৭৫৬ কোটি টাকার শেয়ার। এগুলি ছাড়া ভোডাফোন আইডিয়া, ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার, প্রেস্টিজ এস্টেট প্রজেক্টস মিলিয়ে মোট ১৫৩১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এই সুইস ব্যাঙ্কার।

বন্ধন ব্যাঙ্কে বিনিয়োগ ছিল ৩৮৪ কোটি টাকার

একইভাবে এই সপ্তাহে আরও কিছু ভারতীয় স্টক কিনেছে ইউবিএস গ্রুপ। শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বন্ধন ব্যাঙ্কের ৩৮৪ কোটি টাকার শেয়ার কিনেছে এই গ্রুপ। এর সঙ্গে এই গ্রুপ কপথল মরিশাস ইনভেস্টমেন্ট গ্রুপের সঙ্গে একত্রে প্রেস্টিজ এস্টেটের ১০.৯০ কোটি টাকার শেয়ার কিনেছে। কপথল মরিশাস ইনভেস্টমেন্ট গ্রুপ আবার এই প্রেস্টিজ এস্টেটের ৩৭৮ কোটি টাকার শেয়ার বিক্রিও করে দিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Mutual Fund Tips: ২৭ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ডগুলি, রইল সেরা পাঁচের নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget