এক্সপ্লোর

Stock Market Updates: শেয়ার বাজারে পতন, সেনসেক্স কমল ১০০০ পয়েন্ট, নিফটি কমে ১৭,৪৪৪

Stock Market Updates: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বাজারে আসন্ন সংশোধনের ঝুঁকির আশঙ্কার পরিপ্রেক্ষিতে দেশের শেয়ার বাজারে সূচকের এই পতন এদিন দেখা গিয়েছে।

 

নয়াদিল্লি:সপ্তাহের শুরুর প্রথম দিনেই শেয়ার বাজারে ধাক্কা। এদিনের লেনদেনে শেয়ার সূচকে পতন দেখা গিয়েছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ১০০০ পয়েন্ট ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-র সূচক নিফটি ৩০০ পয়েন্টের বেশি পড়েছে। একটা সময় সেনসেক্স ১০৮৬ পয়েন্ট নেমে দাঁড়ায় ৫৮,৫৫৫-তে। অন্যদিকে, নিফটির একটা সময় ৩১৮ পয়েন্ট পড়ে হয় ১৭,৪৪৪। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বাজারে আসন্ন সংশোধনের ঝুঁকির আশঙ্কার পরিপ্রেক্ষিতে দেশের শেয়ার বাজারে সূচকের এই পতন এদিন দেখা গিয়েছে।

শেয়ার বাজারে ব্যাঙ্কিং, অটো, আইটি ফিনান্সিয়াল সার্ভিসেস ও এফএমসিজি-র মতো সেক্টরের শেয়ার নিম্নমুখী দেখা গিয়েছে। বাজাজ ফাইনান্স, ও বাজার ফিনসার্ভ-দুটিতেই শেয়ারের দাম কম দেখা গিয়েছে। বাজার ফাইনান্স ৪২২ টাকা পড়ে ৭০৬৮ ও বাজার ফিনসার্ভ ৭৬২ পয়েন্ট পড়ে ১৭,১৫০ টাকা , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৯৮ টাকা পড়ে ২৩৭৪ টাকা ও মারুতি সুজুকি ২২৫ টাকা পড়ে ৭৮৮৭ টাকায় লেনদেন হচ্ছে।

যে শেয়ারগুলির দাম বেড়েছে, সেগুলির মধ্যে টেলিকম সেক্টরের শেয়ারে তেজিভাব দেখা যাচ্ছে। এয়ারটেন ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পর এই তেজিভাব দেখা দিয়েছে। অন্যদিকে, পেটিএমের শেয়ার দ্বিতীয় দিনের লেনদেনেও পতন অব্যাহত রয়েছে। পেটিএমের শেয়ার আজ পড়ে গিয়ে ১২৪৮

টাকার নিচে নেমে এসেছিল। একাধিক ব্রোকারেজ হাউস পেটিএমের শেয়ার দর আরও পড়ার পূর্বাভাস দিয়েছে। আপাতত পেটিএমের শেয়ার দর ১২.৩৯ শতাংশ পড়ে প্রতি শেয়ার ১৩৬৭ টাকা হয়েছে। অন্যদিকে, মার্কেট ক্যাপ এক লক্ষ কোটি টাকার নিচে ৮৮,৬৯৬ কোটিতে পৌঁছেছে।

ডিজেল সেগমেন্টে ফিরে যাওয়ার সম্ভাবনার ঘোষণার পর মারুতির শেয়ারও কমেছে। গত বৃহস্পতিবার নিফটি ১৩৩ পয়েন্ট কমে ১৭,৭৬৪ ও বিএসই সেনসেক্স ৩৭২ পয়েন্ট কমে ৫৯,৬৩৬-এ বন্ধ হয়েছিল।

আরআইএলের শেয়ার দরেও পতন দেখা গিয়েছে এদিন। মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানি ও সৌদির অ্যারামকো অয়েল-টু-কেমিক্যাল (ও২সি) ব্যবসায় প্রস্তাবিত লগ্নি পূর্ণমূল্যায়ণের সিদ্ধান্ত গ্রহণের পর আরআইএলের শেয়ারে নিম্নগতি দেখা গিয়েছে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget