এক্সপ্লোর

Stocks to Buy: ১০০ টাকারও কম দাম, দিতে পারে মাল্টিব্যাগার রিটার্ন ! এই শেয়ারে টার্গেট রাখছে ব্রোকারেজ ফার্ম

Multibagger Stock: কিছুদিন আগেই এই সংস্থার আইপিও এসেছিল, বাজারে সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয়েছে। আর এই স্টকেই বাই রেটিং দিয়েছে ব্রোকারেজ সংস্থা।

Multibagger Stock: দেশীয় ব্রোকারেজ ফার্ম আইসিআইসিআই সিকিউরিটিজের পক্ষ থেকে সম্প্রতি ব্রিগেড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ব্রিগেড হোটেল ভেঞ্চার্সের উপর কভারেজ নেওয়া শুরু হয়েছে। এই সংস্থার শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) দিতে পারে বলেই জানা যাচ্ছে। কিছুদিন আগেই এই সংস্থার আইপিও এসেছিল, বাজারে সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয়েছে। আর এই স্টকেই বাই রেটিং দিয়েছে সংস্থা। এর টার্গেট প্রাইস ধার্য হয়েছে ১১৭ টাকা। ব্রোকারেজ ফার্ম (Stocks to Buy) জানিয়েছে যে ব্রিগেড হোটেল ভেঞ্চার্স লিমিটেড তাএর ম্যারিয়াট, অ্যাকর এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের সঙ্গে দেশে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে।

২০২৯ সালের মধ্যে বাড়বে সংস্থার ক্যাপাসিটি

২০২৫ সালের জুন মাস পর্যন্ত ব্রিগেড ভেঞ্চার্স লিমিটেড সংস্থা বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, মহীশূর, আর গিফট সিটিতে মোট ১৬০৪টি কক্ষ সহ নয়টি হোটেল পরিচালনা করছে। এই সংস্থা ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে ৩৪০০ কোটি টাকা ব্যয় করে আরও ১৭০০টি নতুন কক্ষ যোগ করার পরিকল্পনা করেছে।

এর ফলে BHVL-এর ধারণক্ষমতা বা ক্যাপাসিটি ২০২৯ সালের মধ্যে বেড়ে হবে ৩৩০০। এই সংস্থার প্যারেন্ট কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড একটি রিয়েল এস্টেট সংস্থা, ডেভেলপার, রিয়েল এস্টেট লিজ ও হসপিটালিটি সেক্টরের নানা ক্ষেত্রে কাজ করে। বিএইচভিএল মূল সংস্থার শক্তি থেকে উপকৃত হচ্ছে, ভাল জায়গায় জমি পাওয়া, উন্নয়ন প্রকল্পের সুবিধে ইত্যাদি। পরিচালন ক্ষমতা বাড়ানোর জন্য এটি আরও ভাল এইচআর ও অ্যাকাউন্টিং পরিষেবাও পাওয়া শুরু করেছে।

IPO থেকে কত টাকা রোজগার হয়েছে সংস্থার

বিএইচভিএলের পোর্টফোলিও উচ্চমানের, উচ্চ-মধ্যম মানের আর মাঝারি মানের হসপিটালিটির উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এই সমস্ত হোটেলগুলি চমৎকার খাবার থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোরাঁ, MICE, ভেন্যু, লাউঞ্জ, সুইমিং পুল, স্পা, এমআইএস পর্যন্ত বিস্তৃত সুযোগ-সুবিধে দিয়ে থাকে, এটি অতিথিদের অনন্য অভিজ্ঞতা দিয়ে থাকে। এই সমস্ত বিষয় বিচার-বিবেচনা করে ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে সংস্থার শেয়ারের দাম ৪৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ব্রিগেড হোটেল ভেঞ্চার্সের শেয়ার ৩১ জুলাই ২০২৫ তারিখে তালিকাভুক্ত হয়েছিল। কিছুদিন আগে আইপিও থেকেই এই সংস্থা ৭৫৯.৬০ কোটি টাকা সংগ্রহ করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget