এক্সপ্লোর

BEL Share Price: ৩৫০০ কোটির অর্ডার পেয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই স্টকেই নজর এখন বিনিয়োগকারীদের

Stocks to Watch: এর আগে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা ৬ জুন টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে সেমি কন্ডাক্টর ও অ্যাডভান্সড ইলেকট্রনিক্স ইনিশিয়েটিভের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

Stock Market News: রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা গতকাল শুক্রবার ২০ জুন জানিয়েছে (BEL Share Price) যে তারা এই জুন মাসের ৫ তারিখ থেকে শুরু করে মোট ৫৮৫ কোটি টাকার অর্ডার পেয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের জন্য অগ্নি নিয়ন্ত্রণ এবং দর্শন ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম, জ্যামার এবং অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা।

টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে চুক্তি

এর আগে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা ৬ জুন টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে সেমি কন্ডাক্টর ও অ্যাডভান্সড ইলেকট্রনিক্স ইনিশিয়েটিভের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। উভয় কোম্পানির এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনে সহায়তা করা। উভয় সংস্থার লক্ষ্যই হল OSAT বা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট এবং চিপ ডিজাইনে সম্পূর্ণ সমাধান তৈরি করা যা উচ্চ প্রযুক্তি উৎপাদনে ভারতকে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

৫৩৭ কোটি টাকার অর্ডার পেয়েছে

৪ জুন এই সংস্থা ৫৩৭ কোটি টাকার অর্ডার পাওয়ার কথাও জানিয়েছিল। এর মধ্যে ছিল যোগাযোগ সরঞ্জাম, জাহাজবাহিত যোগাযোগ ব্যবস্থা, জ্যামার, সফটওয়্যার, সিমুলেটর আপগ্রেড, টেস্ট রিগ, খুচরো যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট পরিষেবা। এই নতুন অর্ডারগুলি ভারত ইলেকট্রনিক্সের প্রতিরক্ষা পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে। আর অপারেশনাল প্রতিরক্ষা ক্ষেত্রে এর পরিধিও বিস্তৃত হবে।

২৩২৩ কোটি টাকার অর্ডার রয়েছে পোর্টফোলিওতে

এই মাসে মাজগাঁও ডক শিপবিল্ডার্স এবং গার্ডেন রিচ শিপবিল্ডার্স সংস্থার কাছ থেকে ভারত ইলেকট্রনিক্স ২৩২৩ কোটি টাকার একটি বড় অর্ডার পেয়েছে সংস্থা। ভারতীয় নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বেস এবং ডিপো-স্তরের যন্ত্রাংশ সরবরাহ অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এই সংস্থা আজ ২০ জুন পর্যন্ত ৩৫০০ কোটি টাকার অর্ডার পেয়েছে।

ভারত ইলেকট্রনিক্সের শেয়ারের দাম

শুক্রবার অর্থাৎ গতকাল সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই সংস্থার শেয়ারের দাম ২.৩৮ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৪০৮.৩৫ টাকায়। গত এক মাসে শেয়ারের দাম ১২.১৯ শতাংশ এবং ৬ মাসে ৪০.২৭ শতাংশ বেড়েছে। ২.৯৮ লক্ষ কোটি টাকার বাজার মূলধনের সঙ্গে এই সংস্থাটি এই বছর এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের ৩৮.৮৪ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget