এক্সপ্লোর

Electric Vehicles: গুজরাতে বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করবে সুজুকি

Suzuki: গুজরাতে বিদ্যুৎচালিত গাড়ি ও এই ধরনের গাড়ির ব্যাটারি তৈরির জন্য ১৫০ বিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ১০৪.৪ বিলিয়ন) বিনিয়োগ করতে চলেছে সুজুকি।

নয়াদিল্লি: ভারতীয় অটোমোবাইল শিল্পে (Automobile Industry) বড় বিনিয়োগের কথা ঘোষণা করল জাপানের (Japan) সংস্থা সুজুকি মোটর কর্পোরেশন (Suzuki Motor Corporation)। গুজরাতে (Gujarat) বিদ্যুৎচালিত গাড়ি (Electric Vehicles) ও এই ধরনের গাড়ির ব্যাটারি তৈরির জন্য ১৫০ বিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ১০৪.৪ বিলিয়ন) বিনিয়োগ করতে চলেছে সুজুকি। এ বিষয়ে গুজরাত সরকারের সঙ্গে জাপানের সংস্থাটির চুক্তি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Fumio Kishida) ভারত সফরে নয়াদিল্লিতে ভারত-জাপান আর্থিক সম্মেলনে (India-Japan Economic Forum) এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

গুজরাতে এই বিনিয়োগের ফলে ভারতে আরও বেশি বিদ্যুৎচালিত গাড়ি ও ব্যাটারি তৈরি করবে সুজুকি। চুক্তি অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে  বিদ্যুৎচালিত গাড়ি ও ব্যাটারি তৈরি হবে। এছাড়া একটি ভেহিকল রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির কথাও বলা হয়েছে চুক্তিতে। এই ভেহিকল রিসাইক্লিং প্ল্যান্টটি তৈরি করবে মারুতি সুজুকি টয়োটসু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

চুক্তি অনুযায়ী, ভারতে নতুন উৎপাদনের যে কৌশল নেওয়া হচ্ছে, তার মাধ্যমে প্রথমে মাঝারি আকারের বিদ্যুৎচালিত এসইউভি তৈরি করবে টয়োটা ও সুজুকি। এই নতুন গাড়িকে হুন্ডাই ক্রেটার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখন ভিটারা ব্রেজা ও বিদ্যুৎচালিত গাড়ি রয়েছে হুন্ডাই ক্রেটার। অদূর ভবিষ্যতে টয়োটা ও মারুতি সুজুকি ভারতেই নতুন মডেলের বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করতে চলেছে। এই নতুন মডেলের গাড়িগুলি রফতানির জন্যও তৈরি করা হবে। একসঙ্গে যাতে অনেক গাড়ি তৈরি করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

গুজরাতে যে বিদ্যুৎচালিত গাড়ি তৈরির চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ২০২৫-এর শেষদিকে বা ২০২৬-এর শুরু থেকে গাড়ি তৈরি শুরু হয়ে যাবে। এখানেই ব্যাটারি তৈরি হওয়ার ফলে গাড়ির দাম নিয়েও প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

গুজরাতের এই কারখানা থেকেই ভবিষ্যতে বিদেশে গাড়ি রফতানি শুরু হবে। আগামী দিনে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা বাড়বে। এই সময় সুজুকি ও টয়োটার বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনা অটোমোবাইল দুনিয়ায় বড় খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget