এক্সপ্লোর

Tata Avinya EV: ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি

Electric Vehicle: ডিজাইন থেকে প্রযুক্তি, ফিচার থেকে গতি- সবদিক থেকেই সবচেয়ে আধুনিক হতে চলেছে টাটার নতুন এই বৈদ্যুতিক গাড়ি।

নয়াদিল্লি: লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। জ্বালানির জ্বালায় জেরবার হচ্ছেন নাগরিকরা। পাশাপাশি ঝুঁকি বাড়াচ্ছে দূষণও। এই দুটি দিকই একসঙ্গে সামলাতে পারে বিদ্যুৎচালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিক্যাল (Electric Vehicle)। যত দিন যাচ্ছে, ইলেকট্রিক ভেহিক্যালের প্রতি আকর্ষণও বাড়ছে গাড়ি ব্যবহারকারীদের। সেদিকে তাকিয়েই ধীরে ধীরে বিদ্যুৎচালিত গাড়ি তৈরির দিকেই বেশি ঝুঁকছে সংস্থাগুলি। বিদ্যুৎচালিত গাড়ির বাজার ধরতে প্রথম সারিতে রয়েছে ভারতের গাড়ি প্রস্ততকারক সংস্থা টাটাও (TATA)। ইতিমধ্যেই একাধিক বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে টাটা। বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত উন্নতি করতে আরও চেষ্টা চালানো হচ্ছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির তরফে। এবার আরও একটি নতুন বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে টাটা। নাম Tata Avinya.

ডিজাইন থেকে প্রযুক্তি, ফিচার থেকে গতি- সবদিক থেকেই সবচেয়ে আধুনিক হতে চলেছে টাটার নতুন এই বৈদ্যুতিক গাড়ি।      

Tata Avinya: ভবিষ্যতের জেন থ্রি ইভি আর্কিটেকচার প্ল্য়াটফর্ম (Gen 3 EV architecture platform) ব্যবহার হয়েছে এই গাড়িতে। গাড়ির আয়তন না বাড়িয়েও গাড়ির ভিতরের জায়গা বাড়ানো হয়েছে। এর আগে টাটার তরফে বাজারে আনা হয়েছে Tata Curvv. তবে Tata Avinya একেবারেই আলাদা। ডিজাইনের দিক থেকে একদমই নতুন টাটার এই মডেল।


Tata Avinya EV: ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি

নামের কারণ:
গাড়ির অন্য মডেলগুলির নামের দিক থেকে একেবারেই আলাদা এই নামটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সংস্কৃত শব্দ অভিন্ন থেকে এই নাম এসেছে। যার অর্থ আবিষ্কার  বা উদ্ভাবন (Innovation). 

ডিজাইনে চমক:
SUV? নাকি MPV? নাকি হ্যাচব্যাক? Tata Avinya-এর ডিজাইন দেখে এই প্রশ্ন মনে আসবেই। আয়তনে বেশ বড় এই গাড়িটি সব মডেলেরই ছোঁয়া রয়েছে। যা একেবারেই নতুন। বেশ বড়সড় কেবিন স্পেস (cabin space) এবং কাচের ছাদ (Glass Roof) রয়েছে গাড়িতে। গাড়ির সামনে ও পিছনের ডিজাইনও একদমই নতুন করা হয়েছে। পেট্রোল-ডিজেল গাড়ির মডেলের থেকে যা একেবারেই আলাদা। গাড়ির সামনে গ্রিলের আয়তন বেড়েছে। সামনে রয়েছে LED Light Bar, যেখানে টাটার লোগো থাকবে। এই মডেলের হেডলাইটের আয়তন একটু স্লিম হয়েছে। বেড়েছে চাকার আয়তন। এছাড়াও গাড়ির পাশে floating roof design রয়েছে। গাড়িটির পিছনেও রয়েছে LED Light Bar. এই গাড়িটির দরজাকে বাটারফ্লাই ডোর (Butterfly Door) বলা হচ্ছে।


Tata Avinya EV: ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি

নয়া ভাবনা:
অন্দরসজ্জায় কোনও বড় টাচস্ক্রিন রাখেনি টাটা। গাড়ির অন্দরে স্ক্রিনের সংখ্যা কমানোর চেষ্টা করেছে টাটা। একাধিক ছোটো ছোট স্ক্রিন রয়েছে গাড়িতে। তবে গাড়িতে বেশি গুরুত্ব পেয়েছে ভয়েস কমান্ড (Voice Command)। 
   
আধুনিক প্রযুক্তি:
Gen3 EV platform-এ ব্যাটারি তুলনায় অনেকটাই হালকা এবং কর্মক্ষমতা বেশি। এই প্ল্যাটফর্মের ওজনও কম।  ফলে সব মিলিয়ে গাড়ি অনেকটাই হালকা। তার সঙ্গেই চার্জও (fast charging) অত্যন্ত দ্রুত হবে। সংস্থা জানিয়েছে, মাত্র ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার দৌড়বে গাড়ি।


Tata Avinya EV: ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি

কবে নামবে রাস্তায়?
আপাতত সব তৈরি থাকলেও এখনই রাস্তায় নামছে না এই গাড়ি। গাড়িটি তৈরি হতে হতে ২০২৫ সাল হবে। তখন সামনে আসবে আরও বেশ কিছু ফিচার।

আরও পড়ুন: দুটি নতুন রঙে এল টাটা হ্যারিয়ার, কত দাম হয়েছে জানেন ? 

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget