এক্সপ্লোর

Tata's Bigbasket IPO: এবার আইপিও আনছে টাটার বিগবাস্কেট, হৈ চৈ শুরু বাজারে

BigBasket IPO: ২০০৪ সালের পর ফের বাজারে আইপিও আনছে টাটার কোনও কোম্পানি। দীর্ঘ ১৮ বছর পর ফের এই ধরনের কোনও উদ্যোগ নিতে চলেছে টাটা।

BigBasket IPO: ২০০৪ সালের পর ফের বাজারে আইপিও আনছে টাটার কোনও কোম্পানি। দীর্ঘ ১৮ বছর পর ফের এই ধরনের কোনও উদ্যোগ নিতে চলেছে টাটা। শোনা যাচ্ছে, টাটা গ্রুপের অনলাইন গ্রসারি কোম্পানি বিগবাস্কেট স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে এই আইপিও আনতে পারে বিগবাস্কেট। সম্প্রতি তহবিল সংগ্রহে জোর দিয়েছে কোম্পানি।  অনুমান করা হচ্ছে,৩.২ বিলিয়ন ডলার তহবিল রয়েছে কোম্পানির।

বিগবাস্কেটের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বিপুল পারেখ একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে কোম্পানি একটি আইপিও আনতে পারে। তবে এর আগে বেসরকারি পুঁজি বাড়ানোর পথ খোলা রাখবে কোম্পানি। কিছুদিন আগে এই কোম্পানি ২০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এর মাধ্যমে সারা দেশে নিজের উপস্থিতি রেজিস্টার করবে কোম্পানি। ই-কমার্স সেক্টরে অ্যামাজন,ফ্লিপকার্ট ও রিলায়েন্সের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই পথে হাঁটতে চলেছে টাটার বিগবাস্কেট ।

রিপোর্ট বলছে, BigBasket তার  স্টোরের সংখ্যা বাড়াতে চলেছে৷ ২০২৩ সালের মার্চের মধ্যে এই সংখ্যা ২০০থেকে ৩০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে, কোম্পানি ৩০ মিনিটের মধ্যে হাউস হোল্ড আইটেম সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে। BigBasket বর্তমানে ৫৫টি শহরে রয়েছে। কোম্পানি আগামী দিনে ৭৫টি শহরে নিজেদের ব্যবসা প্রসারের লক্ষ্য নিয়েছে। 

শুধু Tata Group-এর BigBasket নয়, Tata Motors, এর সহযোগী প্রতিষ্ঠান Tata Technologiesও তার IPO লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টাটা গ্রুপ 2023-24 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে তার আইপিও আনতে পারে। কোম্পানিটি তার আইপিওর মাধ্যমে টাটা টেকনোলজিসে তার ১০শতাংশ শেয়ার বিক্রি করতে পারে।

টাটা গ্রুপের আরেকটি কোম্পানি টাটা প্লেও একটি আইপিও চালু করতে চলেছে। গোপনে আইপিও আনার জন্য SEBI-তে  ইতিমধ্যেই নথি জমা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কোম্পানি।  টাটা গ্রুপ ২৯ নভেম্বর SEBI, BSE ও NSE-তে নথি জমা দিয়েছে। টাটা প্লে (পূর্বে টাটা স্কাই), একটি টাটা গ্রুপ কোম্পানি ডাইরেক্ট-টু-হোম (D2H) পরিষেবা দিয়ে থাকে। IPO-র মাধ্যমে ২০০০ থেকে ২৫০০কোটি টাকা তুলতে পারে৷

১৮ বছর পর টাটার আইপিও!
২০০৪ সালের পর টাটা গ্রুপ থেকে কোনও কোম্পানির আইপিও আসেনি। প্রায় ১৮ বছর আগে ২০০৪-এ দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) আইপিও আসে। TCS IPO-র মাধ্যমে 5500 কোটি টাকা সংগ্রহ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget