এক্সপ্লোর

Tata Punch micro SUV: বাজারের আসার আগেই 'গেম চেঞ্জার' তকমা ! কোথায় আলাদা Tata Punch ?

স্মল হ্যাচব্যাকের পরিবর্তে ভারতীয় বাজারে এই গাড়ি পুশ করতে চলেছে Tata। মারুতি ইগনিস বা কুইডের আয়তনে উঁচু গাড়ি তৈরি করাই মূল উদ্দেশ্য কোম্পানির। সেই ক্ষেত্রে মাইক্রো এসইউভি সেগমেন্ট ধরতে চাইছে টাটা।

নয়াদিল্লি: কমপ্যাক্ট এসইউভির পর ভারতীয় গাড়ি বাজারে কৌতূহল বাড়াচ্ছে মাইক্রো এসইউভি। সম্প্রতি এই সেগমেন্টে Tata Punch micro SUV এনেছে কোম্পানি। কী বিশেষত্বের কারণে এই গাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের ?

কম জায়গায় উঁচু গাড়ি
মূলত, স্মল হ্যাচব্যাকের পরিবর্তে ভারতীয় বাজারে এই গাড়ি পুশ করতে চলেছে Tata। মারুতি ইগনিস বা কুইডের আয়তনে উঁচু গাড়ি তৈরি করাই মূল উদ্দেশ্য কোম্পানির। সেই ক্ষেত্রে মাইক্রো এসইউভি সেগমেন্ট ধরতে চাইছে টাটা। সেক্ষেত্রে অল্টো ৮০০-এর থেকে দৈর্ঘ্যে সামান্য বড় গাড়ি আনছে কোম্পানি। যা এসইউভির মতো টল বয় স্টান্সের সঙ্গে সঙ্গে বেসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেবে। পার্কিংয়ের ক্ষেত্রেও সমস্যা করবে না রাস্তাঘাটে। 

কাদের বিরুদ্ধে লড়াই পাঞ্চের ?
বাজারে আসার আগেই বেশকিছু প্রতিযোগী রয়েছে Tata Punch micro SUV-র। এই তালিকায় মারুতি সুজুকি ইগনিস ছাড়াও রয়েছে মহিন্দ্রার KUV100। আগামী দিনে এই প্রতিযোগীদের তালিকায় যোগ হতে চলেছে হুন্ডাই ক্যাসপারের নাম। তবে মনে করা হচ্ছে, টাটাকে দেখে অনেকেই এবার মাইক্রো এসইভি সেগমেন্ট ঝাঁপাবে।

টাটা এইচবিএক্স থেকে টাটা পাঞ্চ(Tata HBX to Tata Punch)
সম্প্রতি টাটার বহু প্রতীক্ষিত গাড়ির ভিডিয়ো টিজার লঞ্চ করেছে কোম্পানি। অতীতে টল বয় ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়ে অটো এক্সপোতে আনা হয়েছিল এই গাড়ি। রুফ রেইলের সঙ্গে আসল এসইউভি লুক দিতে 'মাড টায়ার' দেওয়া হয়েছিল কনসেপ্টে। অনেকেরই ধারণা ছিল, এই গাড়ির নাম হতে চলেছে Tata HBX বা টাটা হর্নবিল। যদিও সবাইকে চমকে দিয়ে গাড়ির নাম রাখা হয়েছে টাটা পাঞ্চ। শোনা যাচ্ছে, উৎসবের সময় ভারতে আত্মপ্রকাশ করবে এই মাইক্রো এসইউভি।

টাটা পাঞ্চের ডিজাইন ল্যাঙ্গোয়েজ (Tata Punch design language)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজে ছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।

মাইক্রো এসইউভি এক নতুন সেগমেন্ট (Micro-SUV the new segment)
ভারতে সাব কমপ্যাক্ট এসইউভির পর এবার নতুন সেগমেন্ট হতে চলেছে মাইক্রো এসইভি। চার মিটারের কম দৈর্ঘ্যের এসইউভিকে সাব কম্প্যাক্ট সেগমেন্টের মধ্যে ধরা হয়। ফোর্ড ইকোস্পোর্টের হাত ধরে ভারতের বুকে এসেছিল এই সেগমেন্ট। এবার টাটা পাঞ্চের মাধ্যমে দেশে মাইক্রো এসইউভি সেগমেন্ট শুরু হতে চলেছে। 

সেরা শিরোনাম

Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Insurance Premium: বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?
বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget