এক্সপ্লোর

Tata Sons on Big Basket: অনলাইন গ্রসারি মার্কেটে বিনিয়োগ, বিগ বাস্কেটের 'মেজোরিটি স্টেক' নিল টাটা

এবার অনলাইন গ্রসারি মার্কেটে বড় বিনিয়োগ করল টাটা সন্স। বিগ বাস্কেটের অধিকাংশ কিনে নিল এই কর্পোরেট জায়ান্ট। কোভিডকালে এমনিতেই বাড়ি বসে অনলাইন বাজারে ঝুঁকছে দেশবাসী। ব্যবসায়িক মহলের ধারণা, অদূর ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টাটা ব্র্যান্ড।

নয়া দিল্লি : এবার অনলাইন গ্রসারি মার্কেটে বড় বিনিয়োগ করল টাটা সন্স। বিগ বাস্কেটের অধিকাংশ কিনে নিল এই কর্পোরেট জায়ান্ট। কোভিডকালে এমনিতেই বাড়ি বসে অনলাইন বাজারে ঝুঁকছে দেশবাসী। ব্যবসায়িক মহলের ধারণা, অদূর ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টাটা ব্র্যান্ড।  

সংক্রমণের আশঙ্কায় বাজারে যাওয়ার সাহস কুলোচ্ছে না অনেকের। বাড়ি বসেই অনলাইনে মুদি বাজারের সুযোগ নিচ্ছেন অধিকাংশ। দেশের কোভিড পরিস্থিতি বলছে, দ্বিতীয় ঢেউ চলে গেলেও তৃতীয়ের দিন গুণছে ভারত। সেকারণে আগামী দিনেও অনলাইন মুদি বাজারই যে ভবিষ্যৎ তা বুঝতে দেরি করেনি টাটা গোষ্ঠী। সুযোগ বুঝেই বিগ বাস্কেটের মতো অনলাইন গ্রসারিতে বিনিয়োগ করল টাটা সন্স-এর নিজস্ব সহায়ক কোম্পানি টাটা ডিজিটাল। 

এই বিনিয়োগের ফলে রাতারাতি ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট, অ্যামাজন, জিওমার্ট, গ্রফার্সের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল টাটা সন্স। অনলাইন মুদি বাজারে প্রচার পেতে খুব একটা দেরি হয়নি বিগ বাস্কেটের। কিছুদিনের মধ্যেই গ্রসারি দুনিয়ায় নিজেদের ব্র্যান্ড নেম গড়েছিল কোম্পানি। তাই বিনিয়োগের ক্ষেত্রে বিগ বাস্কেটকেই বেছে নেয় টাটা ডিজিটাল।

এ প্রসঙ্গে টাটা ডিজিটালের সিইও প্রতীক পাল বলেন, '' ভারতের মতো দেশে মুদি সামগ্রীর জন্য সবথেকে বেশি খরচ করেন কোনও ব্যক্তি। বিগ বাস্কেট এখন দেশের সবথেকে বড় ই-গ্রসারি প্লেয়ার। বাজারের বড় অংশের ডিজিটাল উপভোক্তা ধরতে আমাদের চিন্তাধারার সঙ্গে একেবারে মিলে যায় বিগ বাস্কেটের নাম। বিগ বাস্কেটকে টাটা ডিজিটালের একটা অংশ হিসাবে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত।''

গত এপ্রিল মাসেই 'কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া' টাটা ডিজিটালের এই অংশিদারিত্বে অনুমতি দেয়। নতুন চুক্তি অনুযায়ী, অনলাইন গ্রসারি প্লেয়ার বিগ বাস্কেটের সর্বোচ্চ ৬৪.৩ শতাংশের অংশীদার টাটা ডিজিটাল। ২০১১ সালে ব্যাঙ্গালোরে পথ চলা শুরু বিগ বাস্কেটের। বর্তমানে সারা দেশের ২৫টি শহরে রয়েছে বিগ বাস্কেট।

সম্প্রতি সুপার অ্যাপ লঞ্চ করার ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। কোম্পানির দাবি, সেই একটি অ্যাপের মাধ্যমেই টাটার বিভিন্ন শপিং প্ল্যাটফর্মকে জুড়ে দেওয়া হবে। যেখানে ফুড ডেলিভারি সিস্টেম (কিউমিন) ছাড়াও টাটা ক্লিক (লাইফস্টাইল শপিং), ক্রোমার (ইলেকট্রনিক শপিংয়ের) মতো অ্যাপ থাকবে। ২০২২ সালেই এই অ্যাপ লঞ্চ করতে পারে টাটা গোষ্ঠী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget