এক্সপ্লোর

Tata Technologies IPO: লঞ্চের আগেই রেকর্ড গড়ল টাটা টেকনোলজিস, গ্রে মার্কেটে আকাশছোঁয়া দাম,দারুণ লাভের সম্ভাবনা

IPO: আকাশাছোঁয়া GMP-র কারণে এই স্টকে লিস্টিং (Stock Market) নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিনিয়োগকারীদের (Investment)  মধ্যে। ২২ নভেম্বর সবার জন্য খোলা হবে এই আইপিও।  

IPO: লঞ্চ হতে হাতে মাত্র একদিন। তার আগেই গ্রে মার্কেটে (GMP) দুরন্ত গতি দেখাচ্ছে টাটা টেকনোলজিসের আইপিও (Tata Technologies IPO)। আকাশাছোঁয়া GMP-র কারণে এই স্টকে লিস্টিং (Stock Market) নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিনিয়োগকারীদের (Investment)  মধ্যে। ২২ নভেম্বর সবার জন্য খোলা হবে এই আইপিও।  

প্রায় ২০ বছর পর আসছে এই আইপিও
চলতি সপ্তাহেই বেশ কয়েকটি আইপিও আসছে বাজারে। প্রায় ২০ বছর পর টাটার কোনও আইপিও আসায় শেয়ারবাজারের জন্য এটি বিশেষ সপ্তাহ বলে  প্রমাণিত হতে চলেছে। বছরের পর বছর ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেটির জন্য অপেক্ষা করছিলেন তা এই সপ্তাহে পূরণ হতে যাচ্ছে। আমরা স্টক মার্কেটের সবচেয়ে প্রতীক্ষিত আইপিও অর্থাৎ টাটা টেকনোলজিস আইপিও-র কথা বলছি। যা 22 নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলতে চলেছে।

অনেক শেয়ার মাল্টিব্যাগার হয়ে গেছে
টাটা গ্রুপের অনেক ইতিমধ্যেই শেয়ার বাজারে মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে। টিসিএস হোক বা টাইটান বা ট্রেন্ট, টাটা গ্রুপের শেয়ার অনেক বিনিয়োগকারীকে ধনী করেছে। এমনকী ভারতের বাজারের বিগ বুল হিসেবে পরিচিত প্রয়াত অভিজ্ঞ বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার সাফল্যের পেছনে টাটা গ্রুপের শেয়ারের সবচেয়ে বড় অবদান ছিল।

আইপিও সংক্রান্ত দারুণ পরিবেশ
এখন,প্রায় দুই দশক পর টাটা গ্রুপের একটি নতুন আইপিও আসছে। এর আগে টাটা গ্রুপের শেষ আইপিও এসেছিল 2002 সালে। যখন টাটা গ্রুপের আইটি সংস্থা টিসিএস বাজারে এসেছিল। আজ, TCS শেয়ার বাজারে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। মার্কেট ক্যাপ অর্থাৎ মূল্যের দিক থেকে শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই এগিয়ে আছে। স্বাভাবিকভাবেই টাটার নতুন আইপিও নিয়ে বাজারে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীরা টাটার নতুন আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এত টাকা বিনিয়োগ করতে হবে
টাটা গ্রুপের এই আইপিও বিনিয়োগকারীদের জন্য 22 নভেম্বর খোলা হবে এবং 24 নভেম্বর পর্যন্ত বিড করা যাবে৷ এই আইপিওর জন্য 475 থেকে 500 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। একটি আইপিওতে টাটা টেকের 30টি শেয়ার রয়েছে৷ তার মানে এই আইপিওতে বিনিয়োগ করতে একজন খুচরো বিনিয়োগকারীর কমপক্ষে 15,000 টাকা প্রয়োজন।

লেনদেন শুরু হবে ৫ ডিসেম্বর থেকে
এই সপ্তাহের শেষ দিনে অর্থাৎ 24শে নভেম্বর বিডিং বন্ধ করার পর 30শে নভেম্বর টাটা টেক শেয়ার বরাদ্দ করা হবে৷ যে বিনিয়োগকারীরা IPO-তে ইউনিট পাবেন না, তাদের জন্য 1 ডিসেম্বরে ফেরত দেওয়া শুরু হবে। 4 ডিসেম্বর সফল দরদাতাদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হবে। স্টক মার্কেটে টাটা টেকনোলজিসের শেয়ার 5 ডিসেম্বর লিস্টিং হবে।

গ্রে মার্কেটে কত হয়েছে দাম  ?
টাটা টেকের আইপিও খোলার জন্য এখনও দু-দিন বাকি আছে, তবে গ্রে মার্কেটে এটি একটি অসাধারণ সাড়া পাচ্ছে। রবিবার 19 নভেম্বর, Tata Tech-এর GMP 240-260 টাকা হয়ে গিয়েছে৷ তার মানে গ্রে মার্কেটে আইপিও-র আগে টাটা টেকের শেয়ার ৭০ শতাংশ প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। বাজারে একই অবস্থা থাকলে কয়েকদিনের মধ্যেই এই আইপিওতে বিনিয়োগকারীরা ৭০ শতাংশ প্রিমিয়াম লাভ করবেন।

Fedbank Financial Services IPO: টাটা টেকনোলজিসের সঙ্গে আসছে ফেডারেল ব্যাঙ্কের এই আইপিও,বিনিয়োগে লাভ পাবেন ?

 

সেরা শিরোনাম

E20 Row: পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Gold Price Hike: মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা, ১০ গ্রামে ২৫০ টাকা দাম বাড়ল সোনার
মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা, ১০ গ্রামে ২৫০ টাকা দাম বাড়ল সোনার
Investment Mistakes: মিউচুয়াল ফান্ডের IDCW কি সত্যিই 'অতিরিক্ত আয়'? নাকি গ্রোথ অপশন ভাল? উত্তর দিলেন বিশেষজ্ঞ
মিউচুয়াল ফান্ডের IDCW কি সত্যিই 'অতিরিক্ত আয়'? নাকি গ্রোথ অপশন ভাল? উত্তর দিলেন বিশেষজ্ঞ

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget