এক্সপ্লোর

Hemant Soren: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন হেমন্ত সোরেনের, কেন জানেন?

Jharkhand News: ঝাড়খণ্ডে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রেক্ষিতে তাঁকে ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

রাঁচি: মহারাষ্ট্রে ঐতিহাসিক জয় পেলেও ঝাড়খণ্ডে (Jharkhand) জেএমএম জোটের (JMM Alliance) কাছে পরাজিত হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এই জয়ের জন্য সৌজন্য দেখিয়ে জেএমএম জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

ফলাফল প্রকাশের পর রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন বলেন, নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদি যে আমাদের অভিনন্দন জানিয়েছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।

ঝাড়খণ্ড বিধানসভার ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ঝাড়খণ্ডের মানুষ আমাদের যে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই। আমরা সবসময় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাজ্যের জন্য কাজ করি। ঝাড়খণ্ডে জয়ের জন্য আমি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটকেও অভিনন্দন জানাই।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট রাজ্যের ৮১টি আসনের মধ্যে ৫৬টিতে জয়ী হয়েছে আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পেয়েছে ২৪টি আসনে। ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গেছিল বিজেপির নেতৃ্ত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪২ থেকে ৪৭টি আসন আর জেএমএম নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। কিন্তু, ফলাফল প্রকাশের পর দেখা যায় সমীক্ষার পুরো উল্টো ফল হয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম জিতেছিল ৩০টি আসনে, বিজেপি ২৫টি-তে আর কংগ্রেস ১৬টি আসনে।

এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে জোট বেঁধেছিল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী-লেলিনবাদী। অন্যদিকে বিজেপির সঙ্গে জোট করেছিল এজেএসইউ, জেড (ইউ) ও লোক জনশক্তি পার্টি (আরভি)।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Priyanka Gandhi Wins Wayanad Seat : রাহুলের থেকেও ব্যবধান বাড়িয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা, সংসদে প্রবেশের ছাড়পত্র নিয়ে যা লিখলেন কংগ্রেস নেত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget