এক্সপ্লোর

Suvendu Adhikari: ২৬-এর ভোটে জিতবেন বললেন শুভেন্দু, কোন ফর্মুলায়?

West Bengal Assembly Election 2026: উপনির্বাচনে একটি আসনে জিততে না পারলেও পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোটে জিতে ক্ষমতায় আসবে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: শনিবার পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। সবকটি আসনেই জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বলে দাবি করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেতার বিষয়ে প্রত্যয়ী রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "কোনও বিপর্যয় হয়নি। বাংলাতে উপনির্বাচন হয় না। কিছুদিন আগে ধূপগুড়িতে আমাদের জেতা সিটে ৪ হাজার ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ধূপগুড়ি থেকে আমাদের লোকসভার প্রার্থী জয়ন্ত রায় ২০ হাজার ভোটে জিতেছেন। মাদারিহাটে যখন আবার সাধারণ নির্বাচন হবে তখন বিজেপি প্রার্থী ৩০ থেকে ৪০ হাজার ভোটে জিতবেন। তাই এটা নিয়ে টক শো-তে আপনারা বলতে পারেন। কিন্তু, এটা নিয়ে আমরা ভাবিত নই।  গতকালও আমি বলেছিলাম, পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে। এখানে উপনির্বাচনে ভোটই হয় না। মেদিনীপুরে পুলিশ আমাদের একটা পোলিং এজেন্ট-কেও বাড়িতে থাকতে দেয়নি। এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে তাঁদের বেঁচে আছি প্রমাণ করতে প্রেস কনফারেন্স করতে হয়েছে। এমনকী ভারতীয় জনতা পার্টির শক্তিকেন্দ্র প্রমুখের বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানের প্যান্ডেল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন ২৬-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। আমি বিরোধী দলনেতা, সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না। যুক্তও থাকি না। তবে আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি যে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা তৈরি করতে হবে। এটা আমাদের করা উচিত। কারণ আমাদের হাতে মাত্র একটি বছর আছে। ভোটাররা প্রস্তুত আছে এবং সবাই ২৬-এর জন্য অপেক্ষা করছে। এই ৬টা আসন নিয়ে কেউ ভাবেননি। আমি আপনাদের আগেই উদাহরণ দিলাম ধূপগুড়ির বিষয়ে। সেখানে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রাইয়ের প্রয়াণের পর উপনির্বাচনে পিসি-ভাইপো পুলিশকে দিয়ে দখল করিয়ে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, অনেক ঢপবাজি করে জিতে ছিলেন। কিন্তু, যখন সাধারণ নির্বাচন হয়েছে তখন আমরা জিতেছি ২০ হাজার ভোটে। এই মাস ছয়েক আগে গত এপ্রিল-মে মাসে। মাদারিহাটের ক্ষেত্রেও প্রমাণ হয়ে যাবে যে আমরা ২৬-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন ২৬ সালে ভারতীয় জনতা পার্টিই জিতবে। হাড়োয়া আমরা কোনওদিনই জিতিনি আর ভবিষ্যতেও জিতব না। ওখানে ৮০ শতাংশ মুসলমান রয়েছে। আর মুসলমানরা মহারাষ্ট্রে কংগ্রেস আর বিরোধীদেরই ভোট দিয়েছে। ঝাড়খণ্ডেও তাই হয়েছে। সিতাই-তেও প্রায় ৪০ শতাংশের কাছাকাছি মুসলমান আছে। যদিও সিতাই-তে ২১ সালে ভালো ফাইট হয়েছিল। ২৬ সালে ওখানে আমাদের দল জিতবে কিনা জানি না। আর ওপারে মানে পূর্ব মেদিনীপুরে আমি ফাঁকা করে দিয়েছি। ২০২২ সালে কাঁথি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডারা জোর করে দখল করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা দাঁড়িয়ে আমাকে বলতেন আপনার এলাকায় আপনি তো হেরে গেছেন। সেই কাঁথিতে তো লোকসভা ভোটে কী হয়েছে তা মানুষ দেখেছেন। ২১টা ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডে আমরা জিতেছি। ওখানে লোকসভায় ৫০ হাজার ভোটে আমি জিতিয়েছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sitai By-Election Result : সিতাইতেও বিরাট জয় তৃণমূলের, ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতলেন সঙ্গীতা রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget