এক্সপ্লোর

Tata Technologies IPO: বুধে যাত্রা শুরু টাটা টেকনোলজিস আইপিও-র,বিনিয়োগের আগে জানুন এই ৬ বিষয়ে

IPO: বুধে ভারতের শেয়ার বাজারে আসতে চলেছে টাটা গ্রুপের (Tata Group) নতুন আইপিও(IPO)। টাটা টেকনোলজিসের এই আইপিও (Tata Technologies IPO) ঘিরে ইতিমধ্যেই উৎসাহ রয়েছে বিনিয়োগকারীদের(Investment)।  

IPO: মাঝে ছিল প্রায় ২০ বছরের ব্যবধান। বুধে ভারতের শেয়ার বাজারে আসতে চলেছে টাটা গ্রুপের (Tata Group) নতুন আইপিও(IPO)। টাটা টেকনোলজিসের এই আইপিও (Tata Technologies IPO) ঘিরে ইতিমধ্যেই উৎসাহ রয়েছে বিনিয়োগকারীদের(Investment)। 
 
কোম্পানির শেষ আইপিও এসেছিল ২০০২ সালে
চলতি সপ্তাহেই বেশ কয়েকটি আইপিও আসছে বাজারে। প্রায় ২০ বছর পর টাটার কোনও আইপিও আসায় শেয়ারবাজারের জন্য এটি বিশেষ সপ্তাহ বলে  প্রমাণিত হতে চলেছে। বছরের পর বছর ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেটির জন্য অপেক্ষা করছিলেন তা এই সপ্তাহে পূরণ হতে যাচ্ছে। আমরা স্টক মার্কেটের সবচেয়ে প্রতীক্ষিত আইপিও অর্থাৎ টাটা টেকনোলজিস আইপিও-র কথা বলছি। যা 22 নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলতে চলেছে।

২২ নভেম্বর খুলছে আইপিও,২৪ নভেম্বর হবে বন্ধ
টাটা গ্রুপের এই আইপিও বিনিয়োগকারীদের জন্য 22 নভেম্বর খোলা হবে এবং 24 নভেম্বর পর্যন্ত বিড করা যাবে৷ এই আইপিওর জন্য 475 থেকে 500 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। একটি আইপিওতে টাটা টেকের 30টি শেয়ার রয়েছে৷ তার মানে এই আইপিওতে বিনিয়োগ করতে একজন খুচরো বিনিয়োগকারীর কমপক্ষে 15,000 টাকা প্রয়োজন।

লেনদেন শুরু হবে ৫ ডিসেম্বর থেকে
এই সপ্তাহের শেষ দিনে অর্থাৎ 24শে নভেম্বর বিডিং বন্ধ করার পর 30শে নভেম্বর টাটা টেক শেয়ার বরাদ্দ করা হবে৷ যে বিনিয়োগকারীরা IPO-তে ইউনিট পাবেন না, তাদের জন্য 1 ডিসেম্বরে ফেরত দেওয়া শুরু হবে। 4 ডিসেম্বর সফল দরদাতাদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হবে। স্টক মার্কেটে টাটা টেকনোলজিসের শেয়ার 5 ডিসেম্বর লিস্টিং হবে।

গ্রে মার্কেটে কত চলছে দাম
গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পরিষেবা সংস্থার শেয়ারগুলি গ্রে মার্কেটে প্রতি 850 টাকায় পাওয়া যাবে। যা প্রতি শেয়ার 500 টাকার উপরের প্রাইস ব্যান্ডের 70 শতাংশ প্রিমিয়ামে গ্রে মার্কেটে দর উঠেছে। গ্রে মার্কেট হল একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম যেখানে আইপিও শেয়ারগুলি তালিকাভুক্তি পর্যন্ত কেনা-বেচা করা যায়।

নেতিবাচক বিষয়গুলিও জানা উচিত

টাটা টেকনোলজিসের এই আইপিওর ভিত্তি টাটা মোটরস লিমিটেড (TML) ও জাগুয়ার ল্যান্ড রোভারের (JLR)টোটাল অপারেটিং ইনকাম ( TOI)-এর প্রায় 40 শতাংশ। কোনও কোম্পানির ক্ষেত্রে এরকম বিশেষ কিছুর ওপর রাজস্ব নির্ভর করলে তা চিন্তার বিষয়।

এই ক্ষেত্রে কোম্পানির আয় অটো সেগমেন্টের ক্লায়েন্টদের ওপর অত্যন্ত নির্ভরশীল। যা কখনোই একটি সুস্থ সংস্থার ক্ষেত্রে সুখকর নয়।
কোম্পানির বেশিরভাগ আয় এখন অনেকটাই ইেলকট্রিক বা  নিউ এনার্জির যানবাহনের ওপর নির্ভরশীলা। যাদের মধ্যে অনেকগুলি স্টার্টআপ কোম্পানি। এই স্টার্টআপ কোম্পানিগুলির ফান্ড ম্যানেজমেন্ট, ভবিষ্যৎ পণ্যের রোডম্যাপ,সংস্থার বৃদ্ধির ক্ষমতা, ঋণ ও মালিকানা পরিবর্তন সম্পর্কে অনিশ্চয়তা ব্যবসার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

TCS-Infy Share Price: টিসিএস-ইনফোসিসেসের শেয়ারে দুরন্ত গতি, এই কারণে আরও বাড়তে পারে দাম

 

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget