এক্সপ্লোর

Tata Technologies: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও দুরন্ত বৃদ্ধি ! টাটার এই স্টকে নজর সবার

IPO Update: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও টাটা টেকনোলজিসের স্টকে ব্যাপক হারে বৃদ্ধি। তালিকাবিহীন বাজারে, ইতিমধ্য়েই টাটা টেকনোলজিসের শেয়ার গত ৩ সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে।

IPO Update: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও টাটা টেকনোলজিসের স্টকে ব্যাপক হারে বৃদ্ধি। তালিকাবিহীন বাজারে, ইতিমধ্য়েই টাটা টেকনোলজিসের শেয়ার গত ৩ সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে। টাটা মোটরস টাটা টেকনোলজিসের আইপিও অনুমোদন করার পরই তালিকাবিহীন বাজারে স্টক বাড়তে থাকে।

Tata Technologies IPO: টাটা টেকনোলজিসের শেয়ার অ-তালিকাভুক্ত বাজারে প্রায় ৭৩০০ টাকায় লেনদেন করছে, যা আগে ৫৫০০ টাকার কাছাকাছি ছিল। সম্প্রতি,কোম্পানিটি প্রতিটি শেয়ারের পরিবর্তে একটি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। যার জন্য ১৬ জানুয়ারি,২০২৩ রেকর্ড তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি কোম্পানি একটি শেয়ারকে ৫টি শেয়ারে ভাগ করার ঘোষণা করেছে। এক কথায় শেয়ার স্প্লিটের ঘোষণা করেছে কোম্পানি।

IPO Update: টাটা মোটরস স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, কোম্পানি টাটা টেকনোলজিতে বিনিয়োগ করার কথা ভাবছে। টাটা টেকনোলজিস হল টাটা মোটরসের একটি সহযোগী সংস্থা। প্রোডাক্ট  ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল পরিষেবাগুলির সঙ্গে যুক্ত টাটা টেকনোলজি আইপিও আনার জন্য প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। টাটা মোটরসের পরিকল্পনা সফল হলে, ২০০৪ সালে TCS IPO-র পর এটিই হবে টাটা গ্রুপের আনা প্রথম আইপিও।

TCS: প্রায় ১৮ বছর আগে দেশের বৃহত্তম আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর আইপিও এসেছিল। তখন গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। কিন্তু ২০১৭ সালে এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার পর এটিই হবে কোনও টাটা গ্রুপ কোম্পানির প্রথম আইপিও।

Tata Motors-এর ২০২২ সালের বার্ষিক রিপোর্ট অনুসারে, Tata Motors-এর Tata Technologies-এ ৭৪ শতাংশ শেয়ার রয়েছে৷ ২০১৮ সালে, টাটা মোটরস ওয়ারবার্গ পিঙ্কাসকে ৩৬০ মিলিয়ন ডলারে টাটা টেকনোলজিসের ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করার প্রক্রিয়ায় ছিল। কিন্তু পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল। টাটা টেকনোলজিসের আর্থিক ফলাফলের দিকে তাকালে দেখা যাবে, ২০২১-২২ সালে কোম্পানির আয় ছিল ৩৫২৯.৬ কোটি টাকা। যার উপর ৬৪৫.৬ কোটি টাকার অপারেটিভ মুনাফা ও ৪৩৭ কোটি টাকা লাভ হয়েছে। টাটা টেকনোলজিসের ফোকাস ৪টি খাতের মধ্যে রয়েছে। যার মধ্যে অটোমোটিভ, অ্যারোস্পেস, শিল্প যন্ত্রপাতি রয়েছে। টাটার স্টকের দিকে তাকালে দেখা যাবে, কোভিডের কারণে টিসিএসে সামান্য কমলেও অন্য স্টকগুলির মতো ধস নামেনি। যে কারণে এই ব্লুচিপ স্টকের ওপর ভরসা রাখছে বাজার।

আরও পড়ুন : Tata Nano-র থেকেও ছোট ইভি লঞ্চ, পাবেন ১৫০কিমি রেঞ্জ

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget