এক্সপ্লোর

SBI Alert: এই ১০ ভাবে জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক

Cyber Fraud: এই ১০ উপায়ে আপনার সঙ্গে হতে পারে আর্থিক প্রতারণা (SBI Alert)। আগে থাকতে সাবধান হোন।

 

Cyber Fraud:  দেশে বেড়েই চলেছে সাইবার অপরাধের (Cyber Fraud) সংখ্যা। নিত্য নতুন উপায়ে এখন দেশবাসীকে ঠকাচ্ছে জালিয়াতরা। গ্রাহকদের সতর্ক করতে তাই পরামর্শ দিল স্টেট ব্যাঙ্ক (SBI Alert)। এই ১০ উপায়ে আপনার সঙ্গে হতে পারে আর্থিক প্রতারণা (SBI Alert)। আগে থাকতে সাবধান হোন।

এখানে রইল সাধারণ সাইবার প্রতারকদের ফাঁদ
১ TRAI-এর নামে প্রতারণা
অনেক সময় এই ধরনের ফোন আসে আমাদের কাছে। যেখানে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর প্রতিনিধি বলে দাবি করেন। যে গ্রাহকের KYC আপডেট না হওয়ার কারণে মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। মনে রাখবেন ট্রাই কখনও মেবাইল পরিষেবা বন্ধ করতে পারে না। কেবল টেলিকম কোম্পানিগুলি এই কাজ করতে পারে। এদের থেকে সাবধান হোন।

২ কাস্টমসে পারসেল আটকে রয়েছে
নতুন করে এই ধরনের ফাঁদ উদ্বেগে রাখছে দেশবাসীকে। যেখানে বলা হচ্ছে, আপনার পারসেল কাস্টমসে আটকে রয়েছে। যার মধ্য়ে নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গেছে। তাই আপনার জেল হতে পারে। জেল থেকে রেহাই পেতে জরিমানা বাবদ টাকা দিলে ছাড় পাবেন। এই ধরনের ঘটনা সামনে এলেই রিপোর্ট করুন।

৩ ডিজিটাল অ্যারেস্ট 
বর্তমানে সবথেক বড় বিপদ তৈরি হয়েছে এই ধরনের প্রতারণার ফাঁদকে ঘিরে। এর নাম বলা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। যেখানে আপনার সঙ্গে অপরাধমূলক কাজের যোগসূত্র তৈরি করে অনলাইনে তদন্ত করার কথা বলে ঠগরা। সাজা কম করতে জরিমানা বাবদ টাকা দিতে বলে তারা। ভুল করেও এই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, কোনও তদন্তকারী এজেন্সি অনলাইনে জিজ্ঞাসাবাদ করে না।

৪ পরিবার বা পরিচিত জন গ্রেফতার হয়েছে
অনেক সময় আপনার পরিবার বা পরিচিত কেউ গ্রেফতার হয়েছেন বলে আপনার কাছে কল আসতে পারে। ওই ব্যক্তিকে ছাড়ার জন্য বড় টাকা দাবি করে স্ক্যামাররা। এই ক্ষেত্রে যার নাম বলছে, তাকে আগে কল করে জানুন। ভুল করেও টাকা দেবেন না।

৫ কোটিপতি হওয়ার স্টকের ফাঁদ
বিনিয়োগকারীরা ভুল করেও এই ধরনের ফাঁদে পড়বেন না। অনেক প্রতারক আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার টোপ দেবে। সেই ক্ষেত্রে কোনও বিশেষ স্টক বা বিনেয়াগের জায়গা বলে দেবে তারা। ভুলেও সেখানে ইনভেস্ট করবেন না। সেখানে বড় স্ক্যাম থাকতে পারে। 

৬ অনলাইন চাকরিতে বড় বেতনের প্রলোভন
অনেক সময় বেশি বেতনের অনলাইনে চাকরির টোপ দেয় প্রতারকরা। এই চাকরি পাইয়ে দেওয়ার জন্য় সিকিউরিটি ডিপোজিট বাবদ টাকা দাবি করে স্ক্যামাররা। একবার সেই টাকা দিলেই সুইচ বন্ধ করে দেবে ওপারের ব্যক্তি। তাই সাবধান হোন আগেই!

৭ আপনার নামে লটারি লেগেছে
আপনি লটারি পেয়েছেন বলে অনেক সময় স্ক্যামাররা মেল বা মেসেজ করে। সেখানে টাকা পেতে আপনার ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ডিটেলস দিতে বলে প্রতারকরা। ভুল করেও এদের ব্যাঙ্কের বিবরণ দেবেন না। এই প্রলোভনে পা দিলেই খালি হবে অ্য়াকাউন্ট।

৮ ভুল করে আপনার অ্য়াকাউন্টে টাকা চলে গেছে
স্ক্যামাররা এই ধরনের ফাঁদ এখন প্রায়শই ব্যবহার করছে। যেখানে তারা আপনার অ্য়াকাউন্টে তাদের টাকা ভুল করে চলে গেছে বলে দাবি করে। পরে সেই টাকা ফেরত দিতে বলে প্রতারকরা। এই বিষয়ে আগে অ্য়াকাউন্ট চেক করুন। পরে ব্যাঙ্ক থেকে এই ধরনের কোনও নোট এলে তবেই ব্য়াঙ্কে গিয়ে যোগাযোগ করবেন।

৯ KYC-র মেয়াদ শেষ হয়ে গেছে
এই ধরনের প্রতারকদের কল আমরা অনেকেই পেয়েছি। যেখানে ওপর প্রান্তের ব্যক্তি নিজেকে ব্য়াঙ্কের প্রতিনিধি বলে দাবি করে ও আপনাকে পাঠানো লিঙ্কে ক্লিক করে KYC আপডেট করতে বলে। মনে রাখবেন, ব্যাঙ্ক ফোন করে এই ধরনের কথা বলে না বা লিঙ্ক পাঠায় না।  

১০ ট্যাক্স রিফান্ডের নামে প্রতারণা
নতুন করে ট্যাক্স রিফান্ডের নামে জালিয়াতি শুরু হয়েছে। যেখানে ইনকাম ট্যাক্সের অফিসার হিসাবে অনেকেই ফোন করতে পারে ও ব্য়াঙ্কের বিবরণ চাইতে পারে। মনে রাখবেন , ইনকাম ট্য়াক্সের কাছে আপনার ডকুমেন্টস আছে। তাই এগুলি প্রতারকরাই ফোন করে। 

আরও পড়ুন : Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি

 

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget