এক্সপ্লোর

Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত

Shyam benegal Film Director: প্রয়াত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

Shyam Benegal Demise: প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ করছিলেন একাধিক প্রোজেক্টে। তবে এবার থামল তাঁর জীবনযুদ্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় সিনেমার জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ছিলেন শ্যাম বেনেগাল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। বিখ্যাত পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর কন্যা পিয়া বেনেগাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত হার মানলেন রোগের কাছে। 

সিনেমার জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও পেয়েছেন ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার। পদ্মশ্রী এবং পদ্মভূষণ- এই দুই সম্মানেই ভূষিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। একাধিক ছবি করেছেন বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, গিরিশ কারনাড, অমরীশ পুরী, স্মিতা পাটিল- সকলেই অভিনয় করেছেন শ্যাম বেনেগালের পরিচালনায়। ১৯৭৪ সালে 'অঙ্কুর' ছবি দিয়ে সিনেমার দুনিয়ায় অভিষেক হয় এই পরিচালকের। মূল চরিত্রে ছিলেন অন্তত নাগ এবং শাবানা আজমি। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে রিলিজ হয় শ্যাম বেনেগালের তৃতীয় ছবি 'নিশান্ত'। Palme d’Or- এর নমিনেশন থেকে 1976 Cannes Film Festival- এর রেড কার্পেটে জায়গা পাকা করা, সবেতেই উঠে এসেছিল এই সিনেমার নাম। 

শ্যাম বেনেগালের প্রয়াণে শোজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন তিনি। 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shabana Azmi (@azmishabana18)

মাত্র এক সপ্তাহ আগে গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের ৯০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে জমজমাট পার্টির আয়োজনও ছিল। অনেক তারকাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমিও। শ্যাম বেনেগাল এবং বাকি দু'জন ধরা পড়েন এক ফ্রেমে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছিলেন শাবানা আজমি। বর্ষীয়ান অভিনেত্রী মজা করে ক্যাপশনে এও লিখেছিলেন, কী জানি কেন আমাদের আর কেউ একসঙ্গে সিনেমায় নেয় না? 

আরও পড়ুন- মোবাইল স্ক্রিনেই বিনোদনের চাবিকাঠি, বছর শেষে দেখে নেওয়া সেরা ১০ ওয়েব সিরিজ কোনগুলো? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
Jeetu Kamal: কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?
কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget