এক্সপ্লোর

Tata Tigor EV 2021: ১২ লক্ষ টাকায় বেস ভ্যারিয়েন্ট, বাজারে এল Tata Tigor EV 2021

পেট্রল, ডিজেলের দাম নাগালের বাইরে যাওয়ায় সিএনজি ও ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছিল দেশবাসী। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার ভারতের বুকে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা মোটরস।

নয়াদিল্লি: ইলেকট্রিক গাড়ির দৌড়ে নাম লেখাল টাটা মোটরসের(Tata Motors) আরও এক প্রোডাক্ট। এবার বাজারে এল Tata Tigor EV 2021। দিল্লিতে গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা।

Tata Tigor EV 2021
জল্পনা চলছিল কয়েক মাস ধরেই।পেট্রল, ডিজেলের দাম নাগালের বাইরে যাওয়ায় সিএনজি ও ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছিল দেশবাসী। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার ভারতের বুকে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা মোটরস।বাজারে এল Tata Tigor EV 2021। সাধ্যের মধ্যে এই প্যাসেঞ্জার কার ভালো মাইলেজ দেবে বলে দাবি করেছে টাটা।

Tata Tigor EV 2021 Price
কোম্পানির বেস মডেলের দাম রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। দিল্লিতে Tata Tigor EV -র এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে এই রেঞ্জে। স্বাভাবিকভাবেই বেড়ে যাবে এর অনরোড প্রাইস। গাড়ির টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩.১৪ লক্ষ টাকা। অনরোডে এই গাড়ি প্রায় সাড়ে ১৪ লক্ষে পাওয়া যাবে বলে খবর। তবে এক্সট্রা ফিচারের ক্ষেত্রে দাম আরও কিছুটা বাড়তে পারে।

Tata Tigor EV 2021 Safety
গ্লোবাল এনক্যাপ (Global NCAP) সুরক্ষার পরীক্ষায় ৪ স্টার পেয়েছে টাটার এই গাড়ি। ফলে মিড সাইজ সেডানের সুরক্ষা নিয়ে চিন্তার কারণ থাকছে না ক্রেতাদের। দেশের গাড়ির বাজার বলছে, মারুতি বা অন্য কোনও কোম্পানিকে যাত্রী সুরক্ষার রেটিংয়ে ছাপিয়ে গিয়েছে টাটা।তাদের কমপ্যাক্ট এসইউভি নেক্সন গ্লোবাল এনক্যাপে ৫ স্টার রেটিং পেয়েছে। পিছিয়ে নেই কোম্পানির প্রিমিয়াম হ্যাচব্যাক অল্টরোজ।

আপতত কোম্পানি তিনটি ট্রিম ও দুটো কালার অপশনে পাওয়া যাবে এই কমপ্যাক্ট সেডান। ইতিমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। ২১,০০০টাকা দিলেই গাড়ি বুক করতে পারছেন ক্রেতারা। জিপট্রন টেকনোলজিতে চলবে এই ইভি মডেল।

Tata Tigor EV range
কোম্পানি দাবি করছে একবার চার্জ দিলে ৩০৬ কিলোমিটার রেঞ্জ দেবে এই গাড়ি।এই তথ্য একেবারে ARAI certified। হোম সকেটে পুরো চার্জ হতে আট ঘণ্টা সময় লাগবে গাড়ির। সেখানে ফাস্ট চার্জারের মাধ্যমে এক ঘণ্টায় গাড়ির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। সেফটি ফিচারের মধ্যে গাড়িতে দেওয়া হয়েছে, ডুয়েল এয়ারব্যাগস। এবিএস, ইবিডি ছাড়াও ইলেকট্রনিক স্টেবলিটি কন্ট্রোল থাকছে গাড়িতে। এ ছাড়াও গাড়ি পাহাড়ে গেলে তার জন্য আলাদা সুবিধা দেওয়া রয়েছে গাড়িতে।

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget