এক্সপ্লোর

Chandrasekaran Reappointment: বোর্ডের সিদ্ধান্ত অগ্রাহ্য ! টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরণের নিয়োগ বেআইনি বলল টাটা ট্রাস্ট

Tata Trust News Update :আগামী ৫ বছরের জন্য এই নিয়োগের প্রস্তাব পাশ করেছিল টাটা সন্স কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্তকে অবৈধ বা বেআইনি ঘোষণা করল টাটা ট্রাস্ট।    

Tata Trust News Update : ৭২ ঘণ্টাও কাটল না, টাটা সন্সের দায়িত্বভার ঘিরে তৈরি হল নতুন সমস্যা। কদিন আগেই টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরণকে (Chandrasekaran Reappointment) পুনরায় নিয়োগ করেছিল বোর্ড। আগামী ৫ বছরের জন্য এই নিয়োগের প্রস্তাব পাশ করেছিল টাটা সন্স কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্তকে অবৈধ বা বেআইনি ঘোষণা করল টাটা ট্রাস্ট।  

কী কারণে সমস্যা
গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ডের সভায় এন চন্দ্রশেখরণকে ফের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। পাঁচ বছরের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এই অনুমোদনের বিরুদ্ধে সরব হয়েছে টাটা ট্রাস্ট। কর্তৃপক্ষের তরফ বলা হয়েছে, বোর্ডের সভায় গৃহীত ৪:১ ভোটের কোনও আইনি বৈধতা নেই। কারণ, কোম্পানির নিয়ম অনুসারে, চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে ট্রাস্টের মনোনীত পরিচালকদের সম্মতির প্রয়োজন হয়। এই বোর্ডের মিটিংয়ে যা নেওয়া হয়নি।

নিয়ম নিয়ে কোথায় সংঘাত
টাটা টাস্টের দাবি, টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার টাটা ট্রাস্টের কাছে আছে। ট্রাস্টই কোম্পানির মূল শেয়ারহোল্ডার। তাই নিয়ম অনুসারে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন (AOA) অনুযায়ী টাটা সন্সের বোর্ডের চেয়ারম্যান নির্বাচন বা নতুন করে নিয়োগ করতে বৈঠকে টাটা ট্রাস্টের মনোনীত সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টরদের সমর্থন থাকতেই হয়। 

এই নিয়েই মূল সমস্যা তৈরি হয়েছে। টাটা সন্সের বোর্ডে টাটা ট্রাস্টের ২ জন মনোনীত ডিরেক্টর রয়েছেন, এখানেই যাবতীয় আপত্তি তুলেছে টাটা ট্রাস্ট। তাদের দাবি অনুযায়ী, বোর্ডে কোনও প্রস্তাব পাশ হতে গেলে টাটা ট্রাস্টের দুজন ডিরেক্টরের সমর্থনের প্রযোজন ছিল, এই ক্ষেত্রে যা পাওয়া যায়নি। 

 বোর্ডের বৈঠকে কী হয়েছিল

আগে বৃহস্পতিবার বৈঠক চলাকালীন টাটা সন্সের বোর্ড-সদস্যরা আরও পাঁচ বছরের জন্য চন্দ্রশেখরনের মেয়াদবৃদ্ধির পক্ষে সওয়াল করেন। নোয়েলের আপত্তি অগ্রাহ্য করেই মেয়াদবৃদ্ধির প্রস্তাবে অনুমোদন মেলে। শুধু তাই নয়, RBI-এর নির্দেশ মেনে শেয়ার বাজারে সংস্থার IPO আনাতেও সম্মতি জানান বোর্ড-সদস্যরা। তবে অনুমোদন মিললেও, এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা বা AGM-এ অনুমোদন পেতে হবে। কিন্তু টাটা সন্সের ৬৬ শতাংশ মালিকানা টাটা ট্রাস্টসের হাতে। ফলে জোর সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : SBI থেকে BOI, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে প্রবীণ নাগরিকদের সবথেকে বেশি সুদ ?

 

    

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget