এক্সপ্লোর

Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, ফান্ডের রিটার্নের উপর কত ট্যাক্স দেবেন?

Mutual Fund Tax : এখন শেয়ার কিনলে সেখান থেকে যদি লাভ হয় তাহলে তো লাভের উপর ট্যাক্স দিতে হয়। মিউচুয়াল ফান্ডও তো কতগুলো স্টকের সমাহার, তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্নের উপর কীভাবে ট্যাক্স দেবেন?

Mutual Fund Tax: ব্যাঙ্কে এফডি করার থেকে বর্তমানে অনেকেই শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) SIP করার দিকে ঝুঁকে পড়ছেন। মূলত বার্ষিক মুদ্রাস্ফীতির হারের সঙ্গে ফিক্সড ডিপোজিটের রিটার্ন তাল মেলাতে না পারা এর বড় একটা কারণ। শেয়ার বাজারে ঝুঁকি থাকলেও যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হয় তাহলে অনেকটা ঝুঁকি কমে যায়। এখন শেয়ার কিনলে সেখান থেকে যদি লাভ হয় তাহলে তো লাভের উপর ট্যাক্স দিতে হয়। মিউচুয়াল ফান্ডও তো কতগুলো স্টকের সমাহার, তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্নের উপর কীভাবে ট্যাক্স দেবেন?

এক্ষেত্রে দুটো বিষয় প্রথমেই মাথায় রাখতে হবে। প্রথমত মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে বাজারে। একেক ধরনের ফান্ডের ট্যাক্সের রকমফের একেক রকম হয়ে থাকে। আর দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুরকম ট্যাক্স ধার্য হয়ে থাকে-

১) লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (LTCG)

২) শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (STCG)

লং টার্ম আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কী?

বিষয়টা বুঝে নেওয়া যাক। যদি কোনও ফান্ডে আপনি এক বছর বা দু বছরের বেশি সময় ধরে বিনিয়োগ করেন তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (Long Term Capital Gain Tax) দিতে হবে আর এক বছর বা তার কম সময়ের জন্য দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (Short Term Capital Gain Tax)।

কোন ফান্ডে কী ট্যাক্স দিতে হয়?

বাজারে মূলত দু'ধরনের ফান্ড রয়েছে- ইকুইটি ওরিয়েন্টেড আর নন-ইকুইটি ওরিয়েন্টেড। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড মূলত তাদের মোট বিনিয়োগের টাকার ৬৫ শতাংশ ভারতের বিভিন্ন শেয়ারে লগ্নি করে আর অন্যদিকে নন-ইকুইটি ফান্ড বলতে বোঝায় ডেট ফান্ড (Debt Fund), লিকুইড ফান্ড (Liquid Fund), গোল্ড ফান্ড (Gold Fund) ইত্যাদিকে যেখানে ৬৫ শতাংশের অনেক কম পরিমাণ টাকা ইকুইটি বাজারে লগ্নি করা হয়। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে শর্ট টার্ম গেইন ট্যাক্স ধার্য হয় ১ বছর বা তার কম সময়ের জন্য, কিন্তু অন্যদিকে নন-ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এই সময়কাল ৩ বছর। অর্থাৎ কোনও ডেট ফান্ডে বিনিয়োগ করে আপনি যদি ৩ বছর পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান বা ধরে রাখেন তাহলে আপনার উপর শর্ট টার্ম ট্যাক্স লাগু হবে না।

ট্যাক্সের পরিমাণ

  • ইকুইটি ফান্ডের ক্যাপিটাল গেইনের উপর এক বছরের হিসেবে ১৫ শতাংশ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ধার্য হয় আর অন্যদিকে যদি এক বছর পরে রিটার্ন তুলে নিতে চান সেক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি রিটার্ন হলে আপনাকে মাত্র ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে।
  • অন্যদিকে নন-ইকুইটি ফান্ডের ক্ষেত্রে যদি কোনও ফান্ডের রিটার্ন আপনি তিন বছরের মধ্যেই বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনাকে সাধারণভাবে যে ট্যাক্স স্ল্যাবে কর জমা করতে হয়, সেই স্ল্যাব অনুসারেই কর জমা করতে হবে। তিন বছরের বেশি সময় ধরে রাখলে একটি Indexation Benefit সহ ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে।

এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। কোনও ইকুইটি ফান্ড redeem করতে চাইলে আপনার বিনিয়োগের রিটার্নের উপর ০.০০১ শতাংশ securities transaction tax (STT) দিতে হয়। তবে এই ট্যাক্স আলাদা করে দিতে হয় না, ফান্ড রিডিম করলে আপনা থেকেই এই পরিমাণ টাকা কেটে বাকি রিটার্ন আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

আরও পড়ুন: এই নিয়ে তিন, NDTV-র পর আরও এক মিডিয়া আদানির হাতে

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget