এক্সপ্লোর

Tesla Plant: কোথায় তৈরি হবে টেসলার কারখানা ? তালিকায় শীর্ষে এই ৩ রাজ্যের নাম

Tesla Plant in India: সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে টেসলা যদি ভারতে কারখানা তৈরি করে সস্তায় ইভি গাড়ি নির্মাণের দিকে নজর দেয়, তাহলে সেই দৌড়ে মহারাষ্ট্র হতে পারে এই সংস্থার প্রথম পছন্দ।

Elon Musk: এই বছরের প্রথম ত্রৈমাসিকেই ভারতে টেসলার কারখানা নিয়ে একটা জোর জল্পনা শুরু হয়। বিশ্বের সবথেকে বড় বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ভারতে তাদের কারখানা বানাতে চলছে। ভারতের সরকারের নয়া বৈদ্যুতিন গাড়ি নির্মাণ নীতি প্রবর্তন করার পর অনেকেই ধারণা করেছিল যে এই বছরেই ভারতে টেসলার কারখানা (Tesla Plant) গড়বেন এলন মাস্ক। এমনকী এলন মাস্কের নিজেরও আসার কথা জানা গিয়েছিল কিছু মাস আগেই। আর এই পরিকল্পনা এখন তুঙ্গে। তবে এলন মাস্ক (Elon Musk) ভারতে এখনও আসেননি, এর মধ্যে চিন সফরে গিয়েছেন তিনি। ভারতে কারখানা গড়ার বিষয়ে একেবারেই নীরব তিনি। তবে এখন ফের নতুন করে টেসলার কারখানা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভারতে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাত এই তালিকায় শীর্ষে উঠে এসেছে যেখানে টেসলার কারখানা তৈরি করার সম্ভাবনা রয়েছে।

ভারতে সস্তার ইভি বানাবে টেসলা

সংবাদসূত্রে জানা গিয়েছে টেসলা আবার নতুন করে ভারতে তাদের এই কারখানা গড়া নিয়ে কাজকর্ম শুরু করেছে। আর সংস্থা চায় এই কারখানাকে বৈশ্বিক স্তরে নিয়ে যেতে। আর এই কারখানায় টেসলা চায় সবথেকে সস্তার ইভি নির্মাণ করতে। ১৮ থেকে ২৫ লাখের মধ্যেই হবে এই গাড়িগুলির দাম। এমনকী ভারতে তৈরি করে সেই গাড়ি অন্য দেশেও রফতানি করতে চায় টেসলা। স্থানীয় কোনও পার্টনার খুঁজে চলেছে এখন এই সংস্থা।

কোথায় তৈরি হবে কারখানা ? দৌড়ে এগিয়ে এই ২ রাজ্য

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে টেসলা যদি ভারতে কারখানা তৈরি করে সস্তায় ইভি গাড়ি নির্মাণের দিকে নজর দেয়, তাহলে সেই দৌড়ে মহারাষ্ট্র হতে পারে এই সংস্থার প্রথম পছন্দ। আর যদি এই সংস্থা গাড়ি নির্মাণ করে রফতানির দিকে নজর দেয় বেশি, তাহলে তামিলনাড়ুতে কারখানা তৈরি করতে চাইবে টেসলা। আর যদি ভারত সরকারের পক্ষ থেকে উপযুক্ত ভর্তুকি পায় টেসলা, তাহলে তারা গুজরাতে কারখানা বানাবার কথা ভাবতে পারে।

পুনেতে অফিস খুলেছে টেসলা

জানা গিয়েছে, টেসলা ইতিমধ্যেই পুনের কাছে কারখানা খোলার জন্য কোনও স্থানীয় অংশীদারের সঙ্গে কথা বলেছে। এখান থেকে সহজেই তারা মুম্বই এবং দিল্লি এনসিআরে সেলস মার্কেট তৈরি করতে পারবে। ইতিমধ্যেই টেসলা পুনেতে একটি অফিস খুলেছে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই অটো সেক্টর খুবই উন্নত এবং তার উপরে আশেপাশে বন্দর থাকায় তা কারখানার জন্য সুবিধেজনক হবে।

আরও পড়ুন: Petrol Diesel Price: বিহার, উত্তরপ্রদেশে দাম কমল পেট্রোলের, বাংলার কোথায় সস্তা পাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget