এক্সপ্লোর

Midcap Stocks: ১ বছরে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা, এই ৫ মিডক্যাপ স্টক দেখেছেন ?

Multibagger Return: ২০২৩-২৪ অর্থবর্ষে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্যাপ স্টক। দেখে নিন কোন স্টক ধনী বানিয়েছে বিনিয়োগকারীদের।

Share Market: শেয়ার বাজারে মিডক্যাপ আর স্মলক্যাপ স্টকে সবথেকে বেশি রিটার্ন যেমন পাওয়া যায়, তেমনি ঝুঁকির পরিমাণও বেশি থাকে এই সব স্টকে বিনিয়োগ করলে। বিগত বছরে বিপুল রিটার্ন এসেছে স্মলক্যাপ স্টকগুলিতে। মিডক্যাপ ১৫০ (Midcap Stocks) সূচকেও এসেছে বিরাট লাফ। আর এরই মধ্যে সেরা কিছু মিডক্যাপ স্টক আছে যেগুলিতে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্যাপ স্টক। দেখে নিন কোন স্টক ধনী বানিয়েছে বিনিয়োগকারীদের। আপনার কেনা ছিল কোন স্টক ?

IRFC

ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের এই মিডক্যাপ স্টকে (Midcap Stocks) বিগত বছরে দাম বেড়েছে ৪৫৮.২৪ টাকা। আর তিন বছরের হিসেবে এই সংস্থার স্টকে এসেছে ৫১৭.৫৭ শতাংশ রিটার্ন। গত বছরের ৩১ মার্চ থেকে গতকাল ২৮ মার্চ একটা গোটা অর্থবর্ষে এই IRFC-এর শেয়ারের দাম ২৬.৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪২.৩৫ টাকা। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছিল ১৯২.৪০ টাকা যা থেকে অনেকটাই দাম কমে গিয়েছে শেয়ারের।

RVNL

ভারতের রেল বিকাশ নিগম এমন আরেকটি মিডক্যাপ স্টক, যেখানে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে গত এক বছরেই। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার স্টকে ২৮২.৩০ শতাংশ রিটার্ন এসেছে বিগত বছরে। রেল বিকাশ নিগমের শেয়ারের দাম ৬৮.৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫২.৯০ টাকা। তিন বছরের হিসেব করলে দেখা যাবে এই সংস্থার শেয়ারের দাম এক লাফে ৭৬৬.১০ শতাংশ বেড়েছে।

Bharat Heavy Electricals

বৈদ্যুতিন যন্ত্রপাতি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত এই সংস্থার (Midcap Stocks) শেয়ারেও বিনিয়োগকারীরা বিপুল মুনাফা পেয়েছেন। ৭০ টাকা থেকে এক বছরের মধ্যেই এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৪৭ টাকা। অর্থাৎ ১ বছরে ২৫২.৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই মিডক্যাপ স্টক। যদি কেউ দীর্ঘ ৫ বছর এই স্টকে বিনিয়োগ করে রাখতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ২৪৫.০৩ শতাংশ রিটার্ন পেতেন, তবে ৫ বছরের তুলনায় এই স্টকের ৩ বছরের রিটার্ন নজরকাড়া। মাত্র ৩ বছরেই ৪০৭.৮০ শতাংশ বেড়েছে Bharat Heavy Electricals-এর শেয়ারের দাম।

REC-এর শেয়ার

Rural Electrification Corporation Limited এমন আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যার স্টকে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে এক বছরের মধ্যেই। ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ দিনেই বাজারে ১.৫২ শতাংশ বেড়েছিল এই সংস্থার শেয়ারের দাম। এখন ট্রেড করছে ৪৫১ টাকায়। এক বছরের মধ্যে এই শেয়ারের দাম বেড়েছে ২৯৫.২৭ শতাংশ। আর অন্যদিকে ৫ বছরের হিসেবে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩০২.৯০ শতাংশ।

Power Finance Corporation

গত এক বছরে এনার্জি স্টকগুলিতে বৃদ্ধি দেখা গিয়েছে। তেমনভাবেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকেও এক বছরে এসেছে ২৩২.৫২ শতাংশ রিটার্ন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরেই ১০ হাজার থেকে ১.৩২ লাখ রিটার্ন দিয়েছে এই স্টক, আপনার কেনা আছে ?

সেরা শিরোনাম

Middle Class Housing: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
Employees' Provident Fund Organisation: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
Gold-Silver Price Today: রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget