এক্সপ্লোর

Multibagger Stock: ১ বছরেই ১০ হাজার থেকে ১.৩২ লাখ রিটার্ন দিয়েছে এই স্টক, আপনার কেনা আছে ?

Penny Stock: সংস্থার নাম ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেড। এটি একটি আমানত সংগ্রহকারী নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি। ভারতে ঋণ দানের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে এই সংস্থা।

Penny Stock: শেয়ার বাজারে এমন কিছু কিছু স্টক আছে যেগুলি খুব কম সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এগুলিকেই বলে মাল্টিব্যাগার শেয়ার। আর স্মলক্যাপ স্টকগুলি এই ধরনের বিপুল রিটার্ন দেওয়ার তালিকায় প্রথম সারিতেই রয়েছে। তবে কিছু কিছু পেনিস্টকেও (Multibagger Stock) এসেছে প্রচুর রিটার্ন। এমনই একটি পেনিস্টকের দাম ৩৩.২০ টাকা মাত্র। কিন্তু এই স্টকেই বিগত এক বছরে ১২০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। ২.৫ টাকা থেকে বেড়ে এক বছ্রে এই পেনি স্টকের দাম হয়েছে ৩৩.২০ টাকা। কোন সংস্থার শেয়ার ? আপনার কেনা আছে ?

কোন সংস্থার স্টকে এত মুনাফা

সংস্থার নাম ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেড। এটি একটি আমানত সংগ্রহকারী নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি। ভারতে ঋণ দানের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে এই সংস্থা (Multibagger Stock)। এর আগে সংস্থার নাম ছিল ফ্রন্টিয়ার লিজিং অ্যান্ড ফিনান্স লিমিটেড। ১৯৮৪ সালে মুম্বইতে তৈরি হয় এই সংস্থা যা কিনা মূলত ইনিমিটেবল ক্যাপিটাল ফিনান্স প্রাইভেট লিমিটেড সংস্থার সাবসিডিয়ারি।

সংস্থার শেয়ারে মুনাফার হিসেব

১ বছরের মধ্যে ফ্রন্টিয়ার ক্যাপিটালের শেয়ারের দাম ১২২৮ শতাংশ বেড়েছে। আজ থেকে এক বছর আগে যদি কোনও বিনিয়োগকারী এই সংস্থার স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে তিনি ১.২৩ লাখ টাকা পেতেন রিটার্ন হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে। ২০২৪ সালেই এই সংস্থার স্টকের দাম ১১৮ শতাংশ বেড়েছে। শুরুর ৩ মাসের মধ্যে ২ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই সংস্থার শেয়ারে।

টানা চলেছে র‍্যালি

২০২৩ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা ৭ মাস বেড়ে চলার পর মার্চে এসে এই শেয়ারের দাম (Multibagger Stock) কমেছে ৭ শতাংশ। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই এই শেয়ারের দাম বেড়েছে ৫০১ শতাংশ এবং এই বছর জানুয়ারি মাসে বেড়েছে ৫৪ শতাংশ।

সর্বোচ্চ স্তর ও সর্বনিম্ন স্তর

সংস্থার শেয়ারের সর্বকালীন উচ্চতা ছিল ৪০.৫৮ টাকায়, সেখান থেকে এখন ১৮ শতাংশ পড়ে গিয়েছে দাম। আর এর সর্বনিম্ন স্তর ছিল ২.১৬ টাকা যেখান থেকে ১৪৩৭ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম। এখন ৩৩.২০ টাকায় ট্রেড করছে ফ্রন্টিয়ার ক্যাপিটালের শেয়ারের দাম।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Toll Tax System: হাইওয়েতে দাঁড়িয়ে আর টোল ট্যাক্স দিতে হবে না ? আসছে অত্যাধুনিক প্রযুক্তি- বড় ঘোষণা নীতিন গডকড়ীর

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget