এক্সপ্লোর

Multibagger Penny Stock: ৩ বছরে ৫২৫ শতাংশ রিটার্ন ! তালিকায় আরও আছে, এই মাল্টিব্যাগার পেনিস্টকগুলি আছে পোর্টফলিওতে ?

Multibagger Penny Stock 2024: ২০২৩ সালে এমন ১০টি স্টক প্রায় ২৫০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে, এবার জানা গেল একটি পেনিস্টকের নাম যা কিনা ৩ বছরে প্রায় ৫২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। তালিকায় রয়েছে এমন আরও স্টক।

Penny Stock: দামের দিক থেকে অনেক কম। অনেক সস্তায় কিনতে পাওয়া যায় এই স্টকগুলি, কিন্তু অনেকেই ঠিক ভরসা করতে পারেন না। বিনিয়োগকারীদের কাছে অনেকক্ষেত্রেই এই কোম্পানিগুলির সম্পর্কে যথাযথ তথ্য থাকে না। কিন্তু তার পরেও প্রচুর টাকার মুনাফা দেয় এমন বেশ কিছু পেনিস্টক (Multibagger Pennystock)।

২০২৩ সালে এমন ১০টি স্টক প্রায় ২৫০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে, এবার জানা গেল আরও কয়েকটি পেনিস্টকের নাম যা কিনা ৩ বছরে প্রায় ৫২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। কোন পেনিস্টক ? শুধু এটাই নয়, আরও বেশ কিছু পেনিস্টক রয়েছে যা বিরাট মুনাফা এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আপনার পোর্টফোলিওতে রেখেছিলেন কী ?

ইলেক্ট্রোস্টিল কাস্টিং

২০২১ সালে ইলেক্ট্রোস্টিল কাস্টিং (Electrosteel Casting) নামের এই পেনিস্টকের দাম ছিল মাত্র ২১.৫ টাকা আর ২০২৪ সালের জানুয়ারিতে এসে তা বেড়ে হয়েছে ১৩৪ টাকা। অর্থাৎ প্রায় ৫২৫ শতাংশ রিটার্ন। হিসেব করলে দাঁড়ায় কেউ যদি ২০২১ সালে এই পেনিস্টকে (Multibagger Pennystock) ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তবে ৩ বছরে সেই টাকা বেড়ে দাঁড়াত ৬২,৫০০-তে।

২০২৩ সালের ডিসেম্বরে ৬ শতাংশ পতন দেখা গেলেও নতুন বছর শুরু হতেই জানুয়ারিতে প্রায় ১৩ শতাংশ উত্থান লক্ষ করা যায় স্টকের দামে। ২০২৩ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই স্টকের দাম ১০০ শতাংশ বেড়েছে বলেই জানা গিয়েছে।

বিকাশ লাইফকেয়ার

এছাড়াও আরেকটি মাল্টিব্যাগার পেনিস্টক এই বিকাশ লাইফকেয়ার (Vikash Lifecare)। ১০ টাকারও কম দামের এই স্টকের দাম বিগত ৬ মাসে বেড়েছে প্রায় ১২০ শতাংশ। গত ১ বছরের প্রেক্ষিতে এই স্টক বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ৫৫ শতাংশ রিটার্ন। নিছক গত এক মাসেই এই স্টকের দাম ৪.৯৫ টাকা থেকে বেড়ে হয় ৭.৪৫ টাকা। যা কিনা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।

গুজরাত টুলরুম

মাত্র এক বছরের মধ্যেই ১২.৬৫ টাকা থেকে এই পেনিস্টকের (Gujarat Toolroom) দাম বেড়ে দাঁড়ায় ৬২.২৮ টাকায় অর্থাৎ যা কিনা প্রায় ৪০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। বিগত তিন মাসের হিসেবে এই পেনিস্টকটি ২৪.৯০ টাকা থেকে প্রায় ১৫০ শতাংশ বেড়ে হয়েছে ৬২.২৮ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এই স্টকে তিনমাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি প্রায় ২.৫ লক্ষ টাকা ফেরত পেতেন।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Stocks to Buy: আজ কি বাজারে নয়া মাইলস্টোন? লাভ দিতে পারে কোন স্টক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget