এক্সপ্লোর

UPI Rule: ৩০ জুন থেকেই বদলে যাবে UPI-এর এই নিয়মগুলি, জেনে রাখা জরুরি

UPI Payment: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়ম সংশোধনের ফলে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত হবে, গ্রাহকদের অভিযোগও কমে আসবে।

UPI Payment: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নতুন সার্কুলার জারি করেছে যাতে ইউপিআইতে পিয়ার টু মার্চেন্ট লেনদেনের (UPI Rule) ক্ষেত্রে ডিমড অ্যাপ্রুভাল স্ট্যাটাস পরিচালনা করা যায়। আর এখানে অ্যাকুয়ারিং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (UPI Payment) এবং মার্চেন্ট ব্যাঙ্ক একই রাখা হয়েছে।

পিয়ার টু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে যেখানে মার্চেন্ট ব্যাঙ্ক ও অ্যাকুয়ারিং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার একই, সেখানে ইউপিআই এই লেনদেনের স্ট্যাটাস 'ডিমড অ্যাক্সেপ্টেন্স'কে অনলাইনে সফল বলে বিবেচনা করবে এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এই রেসপন্স পাস অন করে দেবে। ৩ পার্টির ডিমড অ্যাপ্রুভ ট্রানসাকশনের ক্ষেত্রে ব্যাক-অফিস সিস্টেমের নিয়মে কোনও বদল আসবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়ম সংশোধনের ফলে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত হবে, গ্রাহকদের অভিযোগও কমে আসবে। এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের প্রয়োজনীয় পরিবর্তনগুলি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। সার্কুলারে বলা হয়েছে, সেটলমেন্ট, র ফাইল, অ্যাডজাস্টমেন্ট রিপোর্টস, জিএসটি রিপোর্ট, এনপিসিআই কমপ্লায়েন্স পেনাল্টি, আরবিআই পেনাল্টি, চার্জব্যাক রুলস ইত্যাদির ক্ষেত্রে আগের মতই আরসি-আরবি নিয়ম বজায় থাকবে।

উপরে উল্লিখিত অনলাইন সুইচের ক্ষেত্রে এই বদলগুলি আসবে, টিসিসি বা আরইটি হিসেবে লেনদেনের স্থিতি আপডেটের বর্তমান প্রক্রিয়া চালু থাকবে আগের মতই।

মার্চেন্ট ব্যাঙ্ক টাকা জমা করতে না পারলে এই নিয়ম প্রযোজ্য হবে

এর ফলে বেনিফিসিয়ারি ব্যাঙ্ক প্রয়োজনীয় যাচাইকরণের পরেই লেনদেনের প্রেক্ষিতে গ্রাহকের সঙ্গে ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট বা রিফান্ড বা আরইটি শুরু করবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে যেহেতু সার্ভিস রেসপন্স দেওয়া হয়ে থাকে, আর পালা করে মার্চেন্টকে তা দেওয়া হয়, তাই মার্চেন্ট গ্রাহককে সেইভাবেই পণ্য ও পরিষেবা প্রদান করবেন। মার্চেন্টের সঙ্গে নিশ্চিত না করে অনুপযুক্ত চিহ্নিত হওয়া বা আরইটির ভুল মার্কিং বা রিফান্ডের আবেদন গেলে তা মার্চেন্টকে 'নো ফান্ড' দেখাবে।

অন্যদিকে যদি ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট বা আরইটি শুরু না হয়ে থাকে, মার্চেন্ট ব্যাঙ্ক তাদের কাছেই সেই ফান্ড রেখে দেবে এবং বর্তমান নিয়ন্ত্রক ও আইনি পরিকাঠামো অনুসারে মার্চেন্টকে তা ক্রেডিট করবে।

ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে বেশ কিছু নম্বরে ইউপিআই পেমেন্ট আর করা যাবে না। ভারতের টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে উচ্চ ঝুঁকি সম্পন্ন মোবাইল নম্বরগুলিকে চিহ্নিত করা হবে এবং সেগুলিতে ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget