এক্সপ্লোর

FD Interest: ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ পর্যন্ত সুদ ! এইসব ব্যাঙ্কে টাকা রেখেছেন ?

FD Interest Rate: কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক আছে যেগুলিতে বিগত অর্থবর্ষ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর বেশি সুদ দিচ্ছে। কোন কোন ব্যাঙ্ক ? আপনার আমানত আছে কি ?

Small Finance Bank: সাধারণ মধ্যবিত্তদের কাছে বিনিয়োগের অন্যতম মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন হারে সুদ দেয়। কোনও ব্যাঙ্কে বেশি, কোথাও কম। কোথাও আবার আমানতের মেয়াদের উপরে সুদের হার কমে বাড়ে। তবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের বাইরে কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক আছে যেগুলিতে বিগত অর্থবর্ষ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর বেশি সুদ দিচ্ছে। কোন কোন ব্যাঙ্ক ? আপনার আমানত আছে কি ?

এই তালিকায় প্রথমেই আসে AU Small Finance Bank-এর নাম। এই ব্যাঙ্কে এই বছরই জানুয়ারি মাসে সুদের হারে বদল এসেছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে এই ব্যাঙ্কে স্থায়ী আমানত করলে তাতে আপনি ৩.৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

তারপর আছে Equitas Small Finance Bank যেখানে একই মেয়াদে অর্থাৎ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ থেকে ৮.৫ শতাংশ। গত বছর অগস্ট মাসেই কার্যকর হয়েছে এই সুদের হার। সর্বোচ্চ ৪৪৪ দিনের মেয়াদে স্থায়ী আমানতের উপর এখানে ৮.৫ শতাংশ সুদ দেওয়া হয়। মনে রাখতে হবে এই সুদের হার কিন্তু ষাট অনুর্ধ্বদের জন্য প্রযোজ্য। ষাটোর্ধ্বরা আরও একটু বেশি সুদের হার পাবেন তাঁদের স্থায়ী আমানতের উপর।

ক্যাপিটাল স্মল ফিনান্স ব্যাঙ্কে (Capital Small Finance Bank) ষাটোর্ধ্বরা ৪০০ দিনের স্থায়ী আমানতের উপর পাবেন ৮.১০ শতাংশ সুদ। আবার একই মেয়াদে ষাট অনুর্ধ্বদের জন্য ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। আরেকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক আছে যার নাম Fincare Small Finance Bank যেখানে স্থায়ী আমানতের উপর আপনি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.৬১ শতাংশ সুদ পাবেন। ৭৫০ দিনের মেয়াদেও আপনি একই সুদ পাবেন স্থায়ী আমানতে।

Jana Small Finance Bank-এ এক বছরের জন্য স্থায়ী আমানতের উপর ৮ শতাংশ সুদের হার দিচ্ছে। ২-৩ বছরের মেয়াদে এই ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিট করলে আপনি পাবেন ৮.৫ শতাংশ সুদ। আর এই ব্যাঙ্কে ষাটোর্ধ্ব ব্যক্তিরা স্থায়ী আমানতে ৯ শতাংশ সুদ পাবেন।

সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হারে বদল আনা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্কে স্থায়ী আমানতের ৪.৮ থেকে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ। অন্যদিকে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ২ কোটি টাকার কম আমানতের উপর প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে।  

আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই ব্যাঙ্ক, আপনার আমানত আছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget