এক্সপ্লোর

Mutual Fund: মাসে ১ হাজার টাকা জমিয়েই রিটার্ন পেতেন ১.৪ কোটি ! এই মিউচুয়াল ফান্ডের মুনাফা অবাক করেছে

Mutual Fund Return: এই ফান্ডের সেরা স্টকগুলির মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, হেক্সাওয়্যার টেকনোলজিস ইত্যাদি।

Stock Market: সরাসরি স্টকে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান, তাছাড়া সেই পড়াশোনা বা সময়ও থাকে না সবার হাতে। ফলে এখনকার দিনে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম রয়েছে মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদি সম্পদ বৃদ্ধির নিরিখে এই মিউচুয়াল ফান্ড দারুণ কার্যকরী। অনেকেই বেশ কিছু ফান্ডে মাসে মাসে এসআইপি করে থাকেন একটা নির্দিষ্ট টাকার। এমনই একটি ফান্ডে (Mutual Fund) মাত্র ১ হাজার টাকার এসআইপি করেই কোটিপতি হতে পারতেন আপনিও। ৩২ বছরে এই ফান্ডে মাত্র ১ হাজার টাকার এসআইপিতেই আপনার (Mutual Fund SIP) কাছে রিটার্ন আসত ১.৪ কোটি টাকার। অবাক হচ্ছেন ? দেখে নেওয়া যাক কোন ফান্ডে এত বিপুল রিটার্ন দিয়েছে।

১৯৯৩ সালে এই ফান্ড বাজারে চালু হয়েছিল। এর নাম এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। আর আগে এর নাম ছিল এসবিআই ম্যাগনাম ট্যাক্স গেইন স্কিম। দেশের সমস্ত ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডের মধ্যে সবথেকে ভাল রিটার্ন এনে দিয়েছে এই ফান্ডটি। আগে তেমন জনপ্রিয়তা না থাকলেও বর্তমানে তুমুল চাহিদা বেড়েছে এই ধরনের ইকুইটি লিংকড সেভিংস স্কিম বা ইএলএসএস ফান্ডের।

বর্তমানে এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে ২৭,৭৩০ কোটি টাকার। আর এই ফান্ডের ডিরেক্ট গ্রোথ স্কিমের এখন নেট অ্যাসেট ভ্যালু রয়েছে ৪৩৭.৭৮ টাকা। ২০১৬ সাল থেকে এই ফান্ডের ম্যানেজার রয়েছেন দীনেশ বালাচন্দ্রন। এই ফান্ডের ৯০ শতাংশ স্টকই রয়েছে ফিনান্সিয়াল সার্ভিস, আইটি, এনার্জি, হেলথকেয়ার, মেটাল সেক্টরে।

এই ফান্ডের সেরা স্টকগুলির মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, হেক্সাওয়্যার টেকনোলজিস ইত্যাদি। এই ফান্ডে ৩২ বছরের মেয়াদে বার্ষিক ১৬.৪৩ শতাংশ হিসেবে রিটার্ন এনে দিয়েছে। আর এই হারেই ১ হাজার টাকার এসআইপিতে ১.৪ কোটি টাকার মুনাফা এসেছে। দেখা গিয়েছে এই ফান্ডে প্রতি তিন বছরে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে।

তিন বছরের এসআইপিতে মাসে ১০ হাজার টাকা করে জমালে আপনি মোট ৩.৬ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, আর তা তিন বছরেই দ্বিগুণ হয়ে মুনাফা দিয়েছে ৬.৫৫ লক্ষ টাকা। বার্ষিক ২০.৯৯ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই ফান্ড।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget