এক্সপ্লোর

Mutual Fund: মাসে মাত্র ১ হাজার টাকার SIP-তেই কোটিপতি ! ৩৭ গুণ রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড

SIP Investment: ফান্ডের নাম এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। ৩২ বছরে এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১৪.৪ কোটি টাকা আর মাসে ১ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১.৪ কোটি টাকা।

Mutual Fund SIP: ইকুইটি বাজারে বিনিয়োগ করার অর্থ কেবলমাত্র মুদ্রাস্ফীতিকে টেক্কা দেওয়াই নয়, বরং দীর্ঘ-মেয়াদি সম্পদ গড়াও একটা অন্যতম কারণ। ইকুইটি বাজারকে একটা ম্যারাথনের সঙ্গে তুলনা করা হয় সবসময়। মানসিক স্থিরতা যাদের আছে, স্ট্যামিনা আছে, যারা সমস্ত রকম পরিস্থিতিতেও বিনিয়োগ চালিয়ে যান নিবিষ্টভাবে (Mutual Fund) তারা এই বাজার থেকে অনেক রিটার্ন তুলতে পারেন। কম্পাউন্ডিংয়ের গতিতে লক্ষ টাকার বিনিয়োগই কোটিপতি বানাতে পারে আপনাকে। এমনই একটি ফান্ড রয়েছে যাতে ৩২ বছর ধরে মাসে ১ হাজার টাকা করে বিনিয়োগ (Multibagger Fund) করলেই সে SIP থেকে আপনি ১ কোটিরও বেশি রিটার্ন পেতেন। ৩৭ গুণ রিটার্ন দিয়েছে এই ফান্ড।

ফান্ডের নাম এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। ৩২ বছরে এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১৪.৪ কোটি টাকা আর মাসে ১ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১.৪ কোটি টাকা। এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড আদপে একটি ওপেন এন্ডেড ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম যাতে ৩ বছরের লক ইন পিরিয়ড রয়েছে এবং এই ফান্ডে বিনিয়োগে আপনি করও বাঁচাতে পারেন অনায়াসে। ১৯৯৩ সালের ৩১ মার্চ বাজারে এসেছিল এই ফান্ডটি। প্রথমে এই ফান্ডটি ছিল ডিভিডেন্ড অপশনে, পরে তা গ্রোথ অপশনে চলে আসে ২০০৭ সাল থেকে।

১৯৯৩ সাল থেকে মাসিক ১০ হাজার টাকা করে এই ফান্ডে এসআইপি করলে ৩২ বছরে আপনি জমা করতেন ৩৮.৫ লক্ষ টাকা আর সেই টাকা ২০২৫ সালের ২৮ মার্চ ১৪.৪৪ কোটি টাকায় পরিণত হত। ১৭.৯৪ শতাংশ CAGR রয়েছে এই ফান্ডে। ১৫ বছরের মেয়াদে বার্ষিক ১৬.০৩ শতাংশ, ১০ বছরের মেয়াদে বার্ষিক ১৭.৫৯ শতাংশ, ৫ বছরে বার্ষিক ২৪.৩১ শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই ফান্ড। এই ফান্ডে আপনি যদি ১ হাজার টাকা করেও বিনিয়োগ করতেন এসআইপিতে, আপনি ৩২ বছরে পেতেন ১.৪ কোটি টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget