এক্সপ্লোর

Toyota-Maruti hybrid SUV: ক্রেটাকে টক্কর দিতে প্রস্তুত টয়োটা, মারুতির সঙ্গে হাত মিলিয়ে নতুন গাড়ি

Maruti-Toyota hybrid SUV: আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩-এ দেশের বাজারে চলে আসবে ভারতের নতুন হাইব্রিড এসইউভি। ক্রেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে Toyota-Maruti-র এই গাড়ি।

Maruti-Toyota hybrid SUV: পেট্রল, ডিজেলে হাত পুড়ছে গ্রাহকের। বেগতিক দেখে এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশ। যদিও বৈদ্যুতিক গাড়ির দাম বেশি হওয়ায় এখন চারচাকায় বিকল্প খুঁজছে ভারতীয়রা। দেশবাসীর সেই চাহিদার কথা মাথায় রেখেই আসতে চলেছে টয়োটা-মারুতির নতুন হাইব্রিড এসইউভি।   

Toyota-Maruti hybrid SUV: কাদের সঙ্গে প্রতিযোগিতা ?
আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালেই দেশের বাজারে চলে আসবে ভারতের জন্য নতুন হাইব্রিড এসইউভি। ক্রেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে Toyota-Maruti-র এই এসইউভি। মারুতির সাহায্য নিয়ে ভারতে নতুন এই গাড়ি আনতে চলেছে টয়োটা। শোনা যাচ্ছে, মারুতির সংস্করণ আগে বাজারে আসবে। পরে ওই একই গাড়ি বদলে আনবে টয়োটা। এটি একটি সম্পূর্ণ নতুন SUV যা 4 মিটার প্লাস সেগমেন্টকে টার্গেট করে করা হচ্ছে। এই এসইউভি বাজারে এলে Hyundai Creta, Volkswagen Taigun, Skoda Kushaq ও MG Astor-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে হবে মোকাবিলা। 

Maruti-Toyota hybrid SUV: বাইরে থেকে দেখতে কেমন ?
অটোসাইটগুলোর রিপোর্ট বলছে, মারুতি-টয়োটা এসইউভি আয়তনে অন্যান্য মিডসাইজ এসইউভিগুলির তুলনায় বড় হবে। তবে এই গাড়ি দৈর্ঘ্যে, প্রস্থ্যে ক্রেটার মাপে হতে পারে। এই নতুন গাড়ি, SUV S-Cross-এর পরিবর্তে আনছে মারুতি।নিজেদের ফ্ল্যাগশিপ মডেল হিসাবে ব্যবহার করা হবে এই হাইব্রিড এসইউভি।

পিছিয়ে থাকবে না টয়োটা। ফরচুনারের নিচের বিভাগে ক্রেতা টানতে এই গাড়িকে ব্যবহার করবে তারা। উভয় এসইউভি বাহ্যিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। টয়োটাতে ক্রেতারা পাবেন আরও আগ্রাসী ডিজাইন। স্টাইলিং অনুসারে এসইউভিগুলি আক্রমণাত্মক হবে। তবে তাদের নিজস্বতা বজায় থাকবে। ডিআরএল সহ 16-17 ইঞ্চি অ্যালয়, এলইডি হেডল্যাম্প এই হাইব্রিড এসইউভিতে দেখতে পাবেন ক্রেতা। 

Maruti-Toyota hybrid SUV: গাড়ির অন্দরসজ্জায় নতুন কী ?
গাড়ির ভিতরে বড় টাচস্ক্রিন ও একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও সম্ভবত টাচ এসি কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং ও একটি প্যানোরামিক সানরুফ দেখতে পাবেন ক্রেতা। উভয় SUV-তে কানেকটেড কার টেকনোলজি ছাড়াও একটি 360 ডিগ্রি ক্যামেরা থাকবে। নতুন Baleno-র ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখা যেতে পারে এই গাড়িতে। 

Maruti-Toyota hybrid SUV: কেমন হবে ইঞ্জিন ?
শোনা যাচ্ছে, বেস ভ্যারিয়েন্টে নতুন গিয়ারবক্স সহ একটি 1.5l পেট্রল ইঞ্জিন থাকবে গাড়িতে। যেটি নতুন ব্রেজাতেও দেখা যাবে। শোনা যাচ্ছে, এই গাড়ির হাইব্রিড সংস্করণ আনবে টয়োটা ও মারুতি। তবে ইভি সংস্করণ থাকবে না। নতুন আরবান ক্রুজার/ব্রেজার মতোই আগামী বছর আসার কথা এই এসইউভির।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget