এক্সপ্লোর

Stocks to Buy: টিভিএস গ্রুপের এই শেয়ারে দারুণ রিটার্ন, ১০ হাজার থেকেই মিলেছে ১ লাখ মুনাফা

TVS Electronics Share: শুক্রবারের বাজারে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। ২৩ অগাস্ট বাজারে এই সংস্থার শেয়ারের দাম একলাফে ৫ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৪৪৩.২৫ টাকায়।

Multibagger Stocks: দেশের অন্যতম বড় ব্যবসায়িক সংস্থা টিভিএস গ্রুপের অধীন এই একটি শেয়ার বিনিয়োগকারীদের (Multibagger Stock) ধনী করে তুলেছে। বিগত কয়েক বছরে এই শেয়ার থেকেই এসেছে বিপুল মুনাফা। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেই সেই টাকা (TVS Electronics Share) আজ ১ লাখ রিটার্ন ঘরে তুলে দিয়েছে বিনিয়োগকারীদের। কত বছরে এসেছে এত বিপুল রিটার্ন ?

টিভিএস গ্রুপের অন্যতম সংস্থা এই টিভিএস ইলেকট্রনিক্স

এই বিপুল মুনাফা দিয়েছে টিভিএস গ্রুপের টিভিএস ইলেকট্রনিক্স সংস্থা। বাজারে সবথেকে ভাল মাল্টিব্যাগার স্টক হিসেবেই পরিচিত টিভিএস ইলেকট্রনিক্স। চেন্নাইয়ের এই সংস্থা টিভিএস গ্রুপের অধীনে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ ও নির্মাণ করে থাকে। শুধু উৎপাদনই নয়, টিভিএস ইলেকট্রনিক্স সংস্থার অস্তিত্ব রয়েছে সেলস, ডিজাইন, সার্ভিস ইত্যাদি বিভাগেও।

৫২ সপ্তাহের উচ্চস্তরে রয়েছে সংস্থা

শুক্রবারের বাজারে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। ২৩ অগাস্ট বাজারে এই সংস্থার শেয়ারের দাম একলাফে ৫ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৪৪৩.২৫ টাকায়। ট্রেডিংয়ের সময় সেদিন এই স্টকের দাম উঠে গিয়েছিল ৪৫৯ টাকাতেও। এটি এই স্টকের নতুন ৫২ সপ্তাহের উচ্চতা। এখন এই স্টক তাঁর ৫২ সপ্তাহের উচ্চতাতেই ট্রেড করছে।

এক সপ্তাহেই বেড়েছে ২৫ শতাংশ দাম

শেষ ৫ দিনে এই টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম এক টানা ২৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে এক মাসের মধ্যে এই শেয়ারের দাম ২২ শতাংশ রিটার্ন দিয়েছে। আর ৬ মাসের হিসেব করলে এই একটি শেয়ার থেকেই ৩৮ শতাংশ রিটার্ন এসেছে। যদিও এক বছরের অনুপাতে ভাল রিটার্ন আসেনি, বিগত এক বছরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে ২৮ শতাংশ রিটার্ন পেয়েছেন। ৩ বছরে টিভিএস ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বেড়েছে ১৭০ শতাংশ এবং ৫ বছরে বেড়েছে ২৮০ শতাংশ।

১০ বছরে অভাবিত রিটার্ন এই স্টকে

১০ বছরের রিটার্নের হিসেব দেখলে টিভিএস গ্রুপের এই শেয়ারে এসেছে ১০০০ শতাংশের মুনাফা। ১০ বছরে এই শেয়ারের দাম ১০৬৫ শতাংশ বেড়ে এখনকার দামে পৌঁছেছে। এর মানে যদি কোনও বিনিয়োগকারী এই শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন আজ থেকে ১০ বছর আগে, আজকের দিনে সেই বিনিয়োগ থেকে ১ লাখ টাকা মুনাফা পাওয়া যেত।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
 

সেরা শিরোনাম

Nita Ambani Anant Ashray: ১০০ একর জমিতে 'অনন্ত আশ্রয়' গড়ছেন নীতা আম্বানি, ঠাঁই হবে ৫ হাজারের বেশি মানুষের
১০০ একর জমিতে 'অনন্ত আশ্রয়' গড়ছেন নীতা আম্বানি, ঠাঁই হবে ৫ হাজারের বেশি মানুষের
Money Rule Change: নভেম্বরে বদলাচ্ছে GST-র নিয়ম, বাড়ছে PNB ক্রেডিট কার্ডের চার্জ! কী প্রভাব পড়বে গ্রাহকদের?
নভেম্বরে বদলাচ্ছে GST-র নিয়ম, বাড়ছে PNB ক্রেডিট কার্ডের চার্জ! কী প্রভাব পড়বে গ্রাহকদের?
Stock Market Holidays : মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
BSNL Best Recharge: অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL

ভিডিও

Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget