এক্সপ্লোর

Bank Holiday March : মার্চের শুরুতেই টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ ! জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায় 

Bank News : হোলি ও সাপ্তাহিক ছুটি (Bank Holiday March) মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে টানা পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত থাকবে।
  • চতুর্থ শনিবার, সাপ্তাহিক ছুটি এবং হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • বিশেষত ৩ ও ৪ মার্চ হোলির কারণে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
  • ছুটির দিনেও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা চালু থাকবে।

Bank News : আপনি কি আগামী কয়েকদিনের মধ্যে ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ সারার পরিকল্পনা করছেন ? তবে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরু মিলিয়ে টানা পাঁচদিন দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে চলেছে। হোলি ও সাপ্তাহিক ছুটি (Bank Holiday March) মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

জেনে নিন আপনার শহরে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক:

কেন এবং কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী কয়েকদিন ভারতের বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণগুলি নীচে দেওয়া হল:

২৮ ফেব্রুয়ারি (চতুর্থ শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশজুড়ে ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে।

১ মার্চ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক পরিষেবা বন্ধ।

২ মার্চ (হোলিকা দহন): উত্তরপ্রদেশের কানপুর ও লখনউতে হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। বাকি দেশে ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই চলবে।

৩ মার্চ (দোলযাত্রা/ধুলান্দি): দোল এবং হোলি উৎসবের কারণে কলকাতা, মুম্বাই, ভোপাল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, নাগপুর এবং পাটনায় ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

৪ মার্চ (হলি): হোলি উপলক্ষে নতুন দিল্লি, আমেদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, ইম্ফল, ইটানগর, জম্মু, কানপুর, লখনউ এবং রায়পুরে ব্যাঙ্ক ছুটি থাকবে।

তারিখ দিন উপলক্ষ প্রভাব
১ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত
৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা (হোলি) পশ্চিমবঙ্গ ও উত্তর ভারত
৪ মার্চ বুধবার হোলি (পরের দিন) দেশের অন্যান্য রাজ্য (পশ্চিমবঙ্গে ঐদিন ব্যাংক খোলা থাকতে পারে)
৮ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত
১৪ মার্চ শনিবার দ্বিতীয় শনিবার সারা ভারত
১৫ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত
১৯ মার্চ বৃহস্পতিবার উগাড়ি / গুড়ি পাড়োয়া কর্ণাটক, মহারাষ্ট্র (পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা)
২১ মার্চ শনিবার ঈদুল ফিতর (রমজান ঈদ) সারা ভারত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)
২২ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত
২৬ মার্চ বৃহস্পতিবার রাম নবমী পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য
২৮ মার্চ শনিবার চতুর্থ শনিবার সারা ভারত
২৯ মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারত
৩১ মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্য

গ্রাহকদের জন্য বিশেষ পরামর্শ
টানা ছুটির কারণে ব্যাঙ্কের ড্রাফট তৈরি, চেক ক্লিয়ারেন্স বা কেওয়াইসি (KYC) সংক্রান্ত কাজে সমস্যা হতে পারে। তবে শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) এবং এটিএম (ATM) পরিষেবা চালু থাকবে। ফলে টাকা লেনদেন বা ডিজিটাল পেমেন্টে কোনওে সমস্যা হবে না।

Frequently Asked Questions

আগামী কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা কখন বন্ধ থাকবে?

ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে টানা পাঁচদিন দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা প্রকাশ করেছে।

ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণ কি?

ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে মাসিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটি এবং হোলি উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ছুটির দিনগুলিতে কি অনলাইন ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা উপলব্ধ থাকবে?

হ্যাঁ, শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা চালু থাকবে। তাই টাকা লেনদেন বা ডিজিটাল পেমেন্টে কোনো সমস্যা হবে না।

২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ব্যাঙ্ক কেন বন্ধ থাকবে?

২৮ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার এবং ১ মার্চ সাপ্তাহিক ছুটির কারণে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Notes In India: আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
Jan Aushadhi Kendra : প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
Fact Check : উঠে যাবে পুরনো ২০ টাকার নোট ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
উঠে যাবে পুরনো ২০ টাকার নোট ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget