এক্সপ্লোর

Twitter Official Tick: ট্যুইটারে এবার হাজির 'অফিশিয়াল টিক', ভারতে চালু ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে

Twitter: অফিশিয়াল টিকের পাশাপাশি এখনও ট্যুইটার অ্যাকাউন্টে রয়েছে ব্লু টিক।

Twitter Official Badge: ট্যুইটারে (Twitter) অফিশিয়াল লেবেল চালু হবে একথা আগেই ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এবার সেই অফিশিয়াল ব্যাজ (Official Level) চালু হয়ে গিয়েছে ট্যুইটারে। সেখানে আবার রয়েছে একটি টিক চিহ্নও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ফিগার ও মিডিয়া ও খবর সংক্রান্ত অ্যাকাউন্টে এই টিক মার্ক যুক্ত অফিশিয়াল ব্যাজ যুক্ত হয়েছে। এর সঙ্গে আগের ব্লু টিক ব্যাজও (Twitter Blue Tick) রয়েছে। এই ব্লু টিকের সাহায্যে বোঝা সম্ভব যে ওই অ্যাকাউন্ট ভেরিফায়েড কিনা।

আপাতত ট্যুইটারে বেশ শোরগোল শুরু হয়েছে এই ব্লু টিক নিয়ে। ট্যুইটারের তরফে জানানো হয়েছে যে, এবার থেকে এই ব্লু টিক কেনা যাবে টাকার বিনিময়ে। মাসে খরচ ৮ ডলার। যে কেউ এই ব্লুটিক কিনতে পারবেন ট্যুইটারে। এই নতুন ফিচার ঘোষণার পর থেকেই অ্যাকাউন্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনে। কারণ এতদিন ট্যুইটারে এই ব্লু টিক বিনামূল্যে পাওয়া গেলেও সবাই পেতেন না। সেইসঙ্গে যাঁকে ব্লু টিক দিয়ে অ্যাকাউন্ট ভেরিফায়েড বলে দেওয়া হতো, তাঁর সমস্ত তথ্য ভালভাবে যাচাই করে নেওয়া হতো। তার ফলে অ্যাকাউন্টের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠেনি এতদিন। তবে এখন টাকা দিয়ে সবাই ব্লু টিক কেনার অপশন পাবেন।

ভারতে নভেম্বর মাসের শেষের মধ্যে টাকা দিয়ে ব্লু টিক কেনার পদ্ধতি চালু হবে বলে শোনা গিয়েছে। কিন্তু দেশে তার খরচ কত হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ধীরে ধীরে অন্যান্য দেশেও এই ফিচার চালু হবে। তবে এই 'অফিশিয়াল লেবেল' টাকা দিয়ে কেনা যাবে না। গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই একের পর পরিবর্তন হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এমনকি সরিয়ে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। ট্যুইটারের আগের সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে নতুন সিইও নিজেই হয়েছেন ইলন মাস্ক। বোর্ড অফ ডিরেক্টদের সরিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও চাকরি গিয়েছে অনেক কর্মীর। শুধু তাই নয় ট্যুইটারের নিয়ম কানুনেও আগামী দিনে একাধিক বদল আসবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইলন মাস্ক। অন্যদিকে কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষও। মেটার বিভিন্ন মাধ্যম থেকে ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রায় ১৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে মেটা-র কর্মী।

আরও পড়ুন- একসঙ্গে ১১,০০০ কর্মী ছাঁটাই, মেটা নিল এই সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget