এক্সপ্লোর

Facebook Meta Layoffs: একসঙ্গে ১১,০০০ কর্মী ছাঁটাই, মেটা নিল এই সিদ্ধান্ত

Meta Layoffs: আশঙ্কাই সত্যি হল। আপাতত নতুন নিয়োগ বন্ধের ঘোষণা করল ফেসবুকের মূল সংস্থা মেটা।সঙ্গে এক ধাক্কায় ১১,০০০ কর্মী ছাঁটাই করল কোম্পানি।

Meta Layoffs: আশঙ্কাই সত্যি হল। আপাতত নতুন নিয়োগ বন্ধের ঘোষণা করল ফেসবুকের মূল সংস্থা মেটা।সঙ্গে এক ধাক্কায় ১১,০০০ কর্মী ছাঁটাই করল কোম্পানি। অতীতেও কখনও যা করতে হয়নি কোম্পানিকে।

Facebook Meta Layoffs: কী বলছে কোম্পানি ?
ইতিমধ্যেই কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুলেছে কোম্পানি। মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না।

Meta Layoffs: এই বললেন মেটার মালিক
এই বিষয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেছেন, ''আজ আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি, তার দায়ভার আমি নিচ্ছি। আমি জানি এটা সবার জন্য খুব কঠিন সিদ্ধান্ত। এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি।''

Facebook Meta Layoffs: ১৮ বছরের ইতিহাসে এই প্রথম
এটি ২০০৪ সালে Facebook প্রতিষ্ঠার পর থেকে এটি ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই, যা ডিজিটাল বিজ্ঞাপনে তীব্র পতনের দিকে ইঙ্গিত করে। গত সপ্তাহে, ট্যইটারও ব্যাপকভাবে লোক ছাঁটাই করেছে। এলন মাস্কের কোম্পানিটি কেনার পর ট্যুইটার তার কর্মী সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়েছে।

মার্কিন মুলুকের আর্থিক পরিস্থিতি বলছে, বর্তমানে সেখানে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও দ্রুত ক্রমবর্ধমান সুদের হারের কারণে আমেরিকার অর্থনীতিতে সংকটের মেঘ ঘোরাফেরা করছে। কোভিড মহামারী চলাকালীন প্রযুক্তি সংস্থাগুলির ক্রমবর্ধমান মূল্যায়ন নিয়ে এখন প্রশ্ন উঠছে। মেটার স্টক দুই-তৃতীয়াংশ শতাংশ কমেছে। মার্ক জুকারবার্গ সেপ্টেম্বরের শেষের দিকে কর্মীদের মেটার খরচ কমানোর বিষয়ে সতর্ক করেছিলেন। পাশাপাশি কোম্পানি চালাতে নতুন টিম গড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

মেটার স্টকে চলতি বছরে বিশাল পতন দেখা গেছে। পরিসংখ্যান বলছে, শেয়ারের মোট ৭৩ শতাংশ কমেছে চলতি বছরে। ২০১৬-র থেকে বড় পতন দেখা দিয়েছে কোম্পানির শেয়ারে।আগের থেকে বড় পতনের পর, কোম্পানির শেয়ারগুলি মার্কিন বাজারের S&P 500 সূচকের সবচেয়ে খারাপ-পারফর্মিং স্টক হয়ে উঠেছে। এই বছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা।

পরিসংখ্যান বলছে, অতীতে এত বড় মাপের ছাঁটাইয়ের পথে কখনোই হাঁটেনি কোম্পানি। সেপ্টেম্বরের শেষে কোম্পানি জানিয়েছিল, মেটাতে মোট ৮৭,০০০ কর্মী কাজ করেন। তবে সেই সময় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু বলা হয়নি।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget