এক্সপ্লোর

Twitter to Charge Fee : এবার থেকে ট্যুইটার হ্যান্ডল ব্যবহারের জন্য দিতে হবে টাকা !

Elon Musk's Plan : তবে টাকার অঙ্ক খুব বেশি হবে না বলে ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক ও আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। 

নয়া দিল্লি : এবার থেকে ট্যুইটার হ্যান্ডল ব্যবহারের জন্য টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা ট্যুইটার (Twitter)। তবে টাকার অঙ্ক খুব বেশি হবে না বলে ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক ও আমেরিকার ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। 

ট্যুইট করে মাস্ক জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীদের ট্যুইটার ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না। আগের মতোই তাঁরা বিনামূল্যে এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন। তবে সরকার, সরকারি সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ট্যুইটার ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে। ট্যুইটে জানান ইলন মাস্ক।

খবর অনুযায়ী, ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ট্যুইটার কেনার পর, ইলন মাস্ক পরিকল্পনা করছেন, এই মাইক্রেব্লগিং সংস্থায় একাধিক বড় পরিবর্তন আনার। এমনকী এটাও শোনা যাচ্ছে, সংস্থার সিইও পরাগ আগরওয়াল ও পলিসি হেড বিজয় গাড্ডে-কেও সংস্থা থেকে সরানো হতে পারে। 

পরাগকে টুইটারের দায়িত্ব থেকে সরাবেন মাস্ক ?

টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল। সূত্রের খবর, সেই সময়ই ইলন জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান টুইটার ম্যানেজমেন্টের উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। গত বছর নভেম্বরেই দায়িত্ব হাতে পেয়েছিলেন পরাগ। তাঁর জায়গায় কাকে নিযুক্ত করবেন ইলন, তা যদিও স্পষ্ট নয়। তবে এক-দু’জন নন, টুইটারের দায়িত্ব হাতে পেতে কয়েক দিস্তা বায়োডেটা জমা পড়েছে বলে খবর।

তবে মাস্ক জমানায় টুইটারের CEO থাকুন বা না থাকুন, কোনও ক্ষেত্রেই পরাগের লাভ বই ক্ষতি নেই বলে মনে করা হচ্ছে। কারণ কর্পোরেট গবেষণা সংস্থা ইক্যুইলারের দাবি, টুইটারের সঙ্গে চুক্তি অনুযায়ী, নিযুক্তির ১২ মাসের মধ্যে সরানো হলে তাঁকে ৪ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন কর্তৃপক্ষ, সে মালিকানা যাঁর হাতেই থাকুক না কেন।

এদিকে ট্যুইটে কোনও ভুল হলে তা শুধরে নেওয়ার জন্য এডিট বাটন দেওয়ার পরিকল্পনা করছে ট্যুইটার। মঙ্গলবার এই টুলের প্রথম ঝলক প্রকাশ করেন অ্যাপ রিসার্চার ও রিভার্স ইঞ্জিনিয়ার জেন মাচুন।

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget