এক্সপ্লোর

Uber Corporate Shuttle Service: কলকাতা-সহ সাত শহরে কর্পোরেট শাটল পরিষেবা শুরু করল উবের

উবেরের তরফে দাবি করা হয়েছে, তাদের এই পরিষেবার ফলে উপকৃত হবে কর্পোরেট সেক্টর ও অফিসযাত্রীরা। দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, মুম্বই, বেঙ্গালুরুতে শুরু হয়েছে এই কর্পোরেট শাটল পরিষেবা। 

নয়াদিল্লি: কোভিডকালে অফিসযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে কর্পোরেট শাটল পরিষেবা শুরু করল উবের। কলকাতা, দিল্লি, মুম্বই নিয়ে দেশের মোট সাতটি শহরে আপাতত এই পরিষেবা শুরু করল রাইডিং অ্যাপ কোম্পানি।

উবেরের তরফে দাবি করা হয়েছে, তাদের এই পরিষেবার ফলে উপকৃত হবে কর্পোরেট সেক্টর ও অফিসযাত্রীরা। কোভিডকালে সাশ্রয়ী ভাড়ায় সুরক্ষিতভাবে অফিসযাত্রীদের কাজের জায়গায় পৌঁছে দিতে পারবে উবের। বর্তমানে দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, মুম্বই, বেঙ্গালুরুতে শুরু হয়েছে এই কর্পোরেট শাটল পরিষেবা। 

উবের জানিয়েছে, একটা গাড়িতে কমপক্ষে কোম্পানির ১০-৫০ জন যাত্রীকে সুরক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে পারবেন তারা। এটা পুরোপুরি কর্পোরেট বিশ্বের জন্য একটা কাস্টমাইজ পরিষেবা। যেখানে এক গাড়িতে বহু যাত্রী যাতায়াতের ফলে শহরের দূষণের পরিমাণও কমবে। এখানেই শেষ নয়। অফিসের পার্কিং স্পেস নিয়েও চিন্তা কমবে কর্তৃপক্ষের। নতুন এই উদ্যোগ নিয়ে এসেছে উবেরের বেঙ্গালুরুর টিম। তাদের মতে, করোনোর সময় বহু ক্ষেত্রেই অফিসে যেতে সমস্যার মুখোমুখি হতে হয়েছে যাত্রীদের। স্বাস্থ্যের পাশাপাশি সুরক্ষা ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম চাইছিলেন তাঁরা। অফিসযাত্রী ও কর্পোরেট সেক্টরের এই চাহিদার কথা ভেবেই আনা হয়েছে শাটল পরিষেবা।

নতুন এই পরিষেবা লঞ্চের বিষয়ে কোম্পানির বিজনেস হেড অভিনব মিট্টো জানান, ২০১৪ সালে লঞ্চের পর থকেই অভিনব ভাবনার পিছনে ছুটেছে কোম্পানি। সেই কারণে দ্রুত গ্রাহকদের পরিষেবা দিতে পেরেছে উবের রাইডিং অ্যাপ প্লাটফর্ম। বর্তমানে টেকনোলজির সঙ্গে পরিবহণকে জুড়ে দিয়েছে কোম্পানি। যার সুবিধা লাভ করছেন গ্রাহকরা। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখেই এবারও উদ্ধাবনী কিছু নিয়ে ভাবছিল উবের।অবশেষে সেই চিন্তার ফলস্বরূপ বাজারে এল উবের কর্পোরেট শাটল পরিষেবা।  

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget