এক্সপ্লোর

Ultratech Cement: ত্রৈমাসিকের হিসেবে রেকর্ড মুনাফা এই সংস্থার, বাড়ল শেয়ারের দামও

Ultratech Cement Q3 Result: তৃতীয় ত্রৈমাসিকে বিপুল মুনাফার সুখবর জানিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের এই সংস্থা, আলট্রাটেক সিমেন্ট। আর তাতেই বাজারে লাফ দিয়েছে এই সংস্থার শেয়ারের দাম।

Ultratech Q3 Result: ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ হয়েছে। আর তাতেই বিপুল মুনাফার সুখবর জানিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের এই সংস্থা। সূত্রের খবর, গত বছর একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৬৮ শতাংশ বেড়েছে সংস্থার লাভ। কর জমা করার পরেও সেই লাভের পরিমাণ ১,৭৭৭ কোটি টাকা। আর এটাই এই সংস্থার ত্রৈমাসিকের হিসেবে সর্বোচ্চ মুনাফার অঙ্ক। সংস্থার নাম আলট্রাটেক সিমেন্ট (Ultratech Cement)। রেকর্ড মুনাফার খবরে মঙ্গলবার ২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।

আলট্রাটেক সিমেন্টের (Ultratech Cement) তরফে এও জানানো হয়েছে যে তাদের নেট সেলস ইয়ার-অন-ইয়ার (YoY) হিসেবে বেড়েছে ৭.৮ শতাংশ। গত বছর অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে যেখানে নেট সেলস ছিল ১৫,২৯৯ কোটি টাকার সেখানে তুলনায় ২০২৩ সালের এই ত্রৈমাসিকে নেট সেলস দাঁড়ায় ১৬,৪৮৭ কোটিতে। বিএসইতে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ২.০৭ শতাংশ।

এছাড়াও কোম্পানির সার্বিক উপার্জন গত বছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেড়েছে, এখন যার অঙ্ক ৩,৩৯৫ কোটি টাকা। জ্বালানি খরচ কমেছে, কমেছে উৎপাদন খরচও আর তাই সিমেন্টের (Ultratech Cement) বাড়তি চাহিদার উপর ভরসা করে এই সংস্থার ত্রৈমাসিকের রোজগার ভাল হয়েছে। আলট্রাটেক জানিয়েছে তাদের গ্রে সিমেন্টের বিক্রি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে প্রায় ৫ শতাংশ বেড়ে গিয়েছে।

জানা গিয়েছে এই সংস্থা ২০২৩ সালের মধ্যে ৮৫ শতাংশ গ্রিন এনার্জি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার মধ্যে চলে আসবে। বর্তমানে যদিও সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে শক্তির উৎস হিসেবে মাত্র ২৪ শতাংশ গ্রিন এনার্জি ব্যবহার হয়ে থাকে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে টানা ছয়টি ত্রৈমাসিকে সিমেন্টের ক্রমবর্ধমান চাহিদার জন্য এই বছর তৃতীয় ত্রৈমাসিকে খানিক কমতে পারে সিমেন্টের (Ultratech Cement) চাহিদা, আর চাহিদা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিমেন্টের দামও আবার আগের জায়গায় ফিরে আসবে।

গত অর্থবর্ষে যেখানে সংস্থার সিমেন্টের চাহিদা ছিল ১২ শতাংশ সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে সিমেন্টের চাহিদা রয়েছে মাত্র ৭ শতাংশ। আর এই বিপুল মুনাফার খবরে প্রভাব পড়েছে এই সংস্থার শেয়ারের দামেও। আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে আলট্রাটেকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ।

বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের নাম উঠে আসে যেখানে ২০২২ সালে ভারতের সিমেন্ট শিল্পের মার্কেট সাইজ ছুঁয়েছে প্রায় ৩.৬৪ বিলিয়ন টন এবং ২০২৮ সালের মধ্যেই আশা করা হচ্ছে এই মার্কেট সাইজ ৪.৮৩ বিলিয়ন ছুঁয়ে ফেলতে পারবে।    

আরও পড়ুন: Tata Steel Share: হাসি ফোটাল টাটা স্টিল! আজ কেন বাড়ল শেয়ার দর? আরও কী বাড়বে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget