এক্সপ্লোর

রিয়েল এস্টেট বিভাগ কী চায় কেন্দ্রীয় বাজেটে? চলুন, জেনে নিই

আবাসিক ক্ষেত্রকে চাঙ্গা করার আশার পাশাপাশি তাদের দাবি, সরকার সস্তায় আবাসন ক্ষেত্রে নজর দিক।

নয়াদিল্লি: শুধু যে বড় বড় ঘোষণা আর কর ছাড়ের আশাতেই শিল্প ক্ষেত্রগুলি কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে থাকে তা নয়। এতে বোঝা যায়, সংশ্লিষ্ট সরকার দেশের অর্থনীতি নিয়ে কী ভাবছে, কোন পথে হাঁটতে চলেছে। ২০২০-২০২১ বাজেট নিয়েও শিল্প মহলের বিরাট আশা। যেমন রিয়েল এস্টেট। আবাসিক ক্ষেত্রকে চাঙ্গা করার আশার পাশাপাশি তাদের দাবি, সরকার সস্তায় আবাসন ক্ষেত্রে নজর দিক। এতে রিয়েল এস্টেট অক্সিজেন পাবে, কাটবে ঝিমিয়ে পড়া ভাব। রিয়্যালিস্টিক রিয়্যালটর্সের চেয়ারম্যান হারিন্দর সিংহ হোরা জানিয়েছেন, ২০১৯-এ দেখা গিয়েছে, আবাসিক ক্ষেত্রের মন্দা এখনও কাটেনি। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ ব্যাপারে কিছু ঘোষণা করবেন বলে তাঁরা আশা করছেন। কর ছাড়ের মাত্রা বাড়ানো ও সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনায় উৎসাহ দেওয়া এ ক্ষেত্রে বিশেষ সাহায্য করতে পারে। তা ছাড়া বাজারের অবস্থার উন্নতি ও সব ঋণ এক সঙ্গে পুনর্গঠনের জন্য ওয়ান টাইম উইন্ডো দাবি করেছেন তাঁরা। এমআরজি ওয়ার্ল্ড-এর জেএমডি রজত গোয়েলও বলেছেন, সস্তায় আবাসন ক্ষেত্রকে উৎসাহ দিতে সরকার কিছু ব্যবস্থা নেবে বলে তাঁদের আশা। এ ছাড়া যাতে সস্তায় গৃহনির্মাণ প্রকল্পে বেশি নির্মাতা এগিয়ে আসেন, সে ব্যাপারে কিছু দরকারি নীতি পরিবর্তন করা হতে পারে। হরিয়ানায় এ ব্যাপারে যা নীতি তা অনুসরণ করা যেতে পারে বলে তিনি মনে করছেন। পুরভাঙ্কারা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশিস আর পুরভাঙ্কারা বলেছেন, এবারের কেন্দ্রীয় বাজেটে রিয়েল এস্টেট ক্ষেত্র বড় কিছু আশা করছে। ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারতের অগ্রগতিতে বড় ভূমিকা রাখে এই ক্ষেত্র। একে উৎসাহ দিলে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনই অন্যান্য ক্ষেত্রও উপকৃত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget