এক্সপ্লোর

Upcoming IPO: ২৫ হাজার কোটির আইপিও আনবে এই গাড়িনির্মাতা সংস্থা, ছুটবে অটো সেক্টর ?

Hyundai Motors IPO: ভারতের অন্যতম বৃহৎ গাড়িনির্মাতা সংস্থা হুন্ডাই মোটরস বাজার থেকে ৩ বিলিয়ন ডলার বা ২৫ হাজার টাকা তোলার জন্য আইপিও আনতে চলেছে। এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও নিয়ে আসবে হুন্ডাই মোটরস।

Hyundai Motors IPO: আইপিওতে বিনিয়োগ করতে পছন্দ করেন ? তাহলে আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে। আগামী দিনে বাজারে আসবে ভারতের সবথেকে বড় আইপিও। দক্ষিণ কোরিয়ার সংস্থা হুন্ডাই মোটরস এবার ভারতে তাদের আইপিও আনতে চলেছে। বাজার নিয়ন্ত্রক সেবির (Hyundai Motors IPO) কাছে ইতিমধ্যেই সমস্ত নথি জমা করেছে হুন্ডাই মোটরস। সংবাদসূত্রে জানা গিয়েছে, গতকাল ১৫ জুন সেবির কাছে DHRP ফাইল জমা করেছে হুন্ডাই মোটরস। সূত্রের খবরে, হুন্ডাই মোটরস তাঁর ১৭.৫ শতাংশ স্টেক আইপিওর মাধ্যমে বিক্রি করবেন।

২৫ হাজার কোটি টাকা তুলতে চায় হুন্ডাই মোটরস

সংবাদসূত্রে জানা গিয়েছে, ভারতের অন্যতম বৃহৎ গাড়িনির্মাতা সংস্থা হুন্ডাই মোটরস বাজার থেকে ৩ বিলিয়ন ডলার বা ২৫ হাজার টাকা তোলার জন্য আইপিও আনতে চলেছে। আর এর মাধ্যমেই দেশের এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও নিয়ে আসবে হুন্ডাই মোটরস (Hyundai Motors IPO)। এর আগে এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও নিয়ে এসেছিল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ২০২২ সালে LIC নিয়ে এসেছিল ২২ হাজার কোটি টাকার আইপিও। এছাড়াও পেটিএমের পেরেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস ১৮,১৩০ কোটি টাকার আইপিও এনেছিল, কোল ইন্ডিয়া এনেছিল ১৫,১৯৯ কোটি টাকার আইপিও।

অফার ফর সেলের মাধ্যমে ছাড়া হবে হুন্ডাইয়ের আইপিও

সংবাদসূত্রে জানা গিয়েছে, হুন্ডাই মোটরস (Hyundai Motors IPO) সম্পূর্ণ অফার ফর সেলের মাধ্যমে আইপিও আনবে বাজারে, এতে কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না। DRHP ফাইলিং অনুসারে, এই সংস্থা বাজারে মোট ১৪২,১৯৪,৭০০ টি ইকুইটি শেয়ার ছাড়বে। সংস্থার শেয়ারের প্রতিটির ফেসভ্যালু থাকবে ১০ টাকা।

কবে বাজারে আসবে আইপিও

সাধারণত সেবির কাছে জমা করা DRHP ফাইল অনুমোদন পেতে ৬০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এই বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বাজারে আসতে পারে হুন্ডাই আইপিও।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Paytm Layoff: চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে ? ফের প্রশ্নের মুখে পেটিএম- কী জানাল সংস্থা ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget