এক্সপ্লোর

Upcoming IPO: ৭৪০ কোটির আইপিও আনছে এই অনলাইন ট্রাভেল এজেন্সি, বিনিয়োগে কত টাকা লাগবে ?

Ixigo IPO: এক্সিগো ব্র্যান্ডের নামে আসলে ব্যবসা পরিচালনা করে লি ট্রাভেল নিউজ টেকনোলজি লিমিটেড সংস্থা। এই সংস্থা একটি নিউ এজ টেকনোলজি ব্র্যান্ড এবং তাদের সদর দফতর রয়েছে গুরগাঁওতে।

Ixigo IPO: টিকিট বুকিং এবং ভ্রমণ পরিষেবার সঙ্গে জড়িত এই সংস্থা (Ixigo IPO) এবার শেয়ার বাজারে তাদের আইপিও আনতে চলেছে। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৪০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। আগামী সপ্তাহেই বাজারে আসবে এই আইপিও (Upcoming IPO)। দেখে নিন বিনিয়োগ করতে গেলে ন্যূনতম কত টাকা লাগবে এবং এই আইপিওর আরও নানা দিক।

সংস্থার ফোকাস যে কাজে

এক্সিগো ব্র্যান্ডের নামে আসলে ব্যবসা পরিচালনা করে লি ট্রাভেল নিউজ টেকনোলজি লিমিটেড সংস্থা। এই সংস্থা একটি নিউ এজ টেকনোলজি ব্র্যান্ড এবং তাদের সদর দফতর রয়েছে গুরগাঁওতে। এই সংস্থার (Upcoming IPO) মাধ্যমে অনলাইনে ট্রেন ও বিমানের টিকিট বুকিং করা যায়। এছাড়া বাসের টিকিট এবং হোটেলের ঘর বুকিংও করা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ভ্রমণের নানা বিষয়ের সমাধান দিতে সতত প্রস্তুত এই ইক্সিগো সংস্থা (Ixigo IPO)। ট্রাভেল ইন্ডাস্ট্রির একটি সমৃদ্ধিশালী বাজারের দিকে ফোকাস রয়েছে ইক্সিগোর।

অ্যাঙ্কর বিনিয়োগকারীরা আজ থেকেই বিড করতে পারবেন

জানা গিয়েছে, ইক্সিগোর আইপিওতে আজ থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে পারবেন। আগামী সপ্তাহের সোমবার শেয়ার বাজারে আইপিও আনবে এই সংস্থা। ১০ জুন থেকে আগামী ১২ জুন পর্যন্ত বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। আর তারও আগে আজ ৭ জুন থেকেই বিডিং শুরু হল অ্যাঙ্কর বিনিয়োগকারীদের।

বিনিয়োগ করতে ন্যূনতম কত টাকা লাগবে

ইক্সিগো আইপিওর মোট মূল্য ৭৪০ কোটি টাকা। এর মধ্যে ৬২০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। এছাড়াও ১২০ কোটি টাকার নতুন শেয়ার ছাড়া হবে এর মাধ্যমে। এই আইপিওর প্রাইসব্যান্ড স্থির করা হয়েছে ৮৮ টাকা থেকে ৯৩ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এই আইপিওতে বিনিয়োগ করতে চান, তাহলে তাঁকে একটি লটে মোট ১৬১টি শেয়ার কিনতে হবে। আইপিওর আপার প্রাইসব্যান্ড অনুযায়ী, বিনিয়োগকারীদের ১৪,৯৭৩ টাকা লাগবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Update: মোদির জোটসঙ্গীর স্ত্রী, ৫ দিনে এই স্টকে আয় করেছেন ৫৭৯ কোটি টাকা

সেরা শিরোনাম

HDFC Bank SMS Alert: ৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক
Pension Scheme: যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget