এক্সপ্লোর

Upcoming IPO: চলতি সপ্তাহে বাজারে টাকা বিনিয়োগ করতে চান ? এই চারটি কোম্পানি আনছে IPO

IPO Next Week: বড় ও ছোট মাঝারি কোম্পানির আইপিও আসবে আগামী ৫দিনে। জেনে নিন এর মধ্য়ে কোনগুলিতে বিনিয়োগ করতে পারেন আপনি।


IPO Next Week: আগামী সপ্তাহে ভারতের শেয়ার বাজারে (Share Market) আসতে চলেছে অনেক কোম্পানির IPO। বড় ও ছোট মাঝারি কোম্পানির আইপিও আসবে আগামী ৫দিনে। জেনে নিন এর মধ্য়ে কোনগুলিতে বিনিয়োগ করতে পারেন আপনি।

রত্নবীর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং আইপিও
Ratnaveer Precision Engineering IPO সাবস্ক্রিপশনের জন্য 4 সেপ্টেম্বর সোমবার খোলা হবে। এটি 135.24 কোটি টাকার 13,800,000 শেয়ার নিয়ে বাজারে আসবে। 3,040,000 শেয়ার OFS-এর মাধ্যমে 10 টাকার মূল্যে বিক্রি করা হবে। মোট IPO আকার হবে 165.03 কোটি টাকা। এই কোম্পানির শেয়ারের দাম হবে 93 টাকা থেকে 98 টাকা প্রতি শেয়ার, যা তালিকাভুক্ত হবে 14 সেপ্টেম্বর।

জুপিটার লাইফ লাইন হাসপাতাল আইপিও
জুপিটার লাইফ লাইন হাসপাতালের আইপিও 6 সেপ্টেম্বর বুধবার সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে। জুপিটার লাইফ লাইন আইপিও 542 কোটি টাকার শেয়ার ইস্যু করবে এবং 44.5 লাখ ইক্যুইটি শেয়ার OFS এর অধীনে প্রোমোটার এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের মাধ্যমে ইস্যু করা হবে। স্বাস্থ্য খাতের এই কোম্পানির আইপিও আকার হবে ৮৬৯ কোটি টাকা। এর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ৬৯৫ থেকে ৭৩৫ টাকা। এই আইপিওর তালিকা 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইএমএস লিমিটেড আইপিও
পরিকাঠামো খাতের এই আইপিও 8 সেপ্টেম্বর সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে এবং 12 সেপ্টেম্বর বন্ধ হবে। এই আইপিওর নতুন ইস্যুর মূল্য 146.24 কোটি টাকা এবং 82.94 লাখ শেয়ার OFS এর মাধ্যমে ইস্যু করা হচ্ছে। এর প্রাইস ব্যান্ড রাখা হয়েছে শেয়ার প্রতি ২১১ টাকা। এটি 21 সেপ্টেম্বর BSE এবং NSE-তে তালিকাভুক্ত হবে।

কাহান প্যাকেজিং আইপিও
কাহান প্যাকেজিং আইপিও হল একটি এসএমই আইপিও যা ৬ সেপ্টেম্বর সাবস্ক্রিপশনের জন্য খোলা হচ্ছে এবং ৮ তারিখে বন্ধ হবে। কোম্পানিটি এই আইপিওর মাধ্যমে 5.76 কোটি টাকা সংগ্রহ করতে চায়। এই কোম্পানিটি মূলত মূলধনের প্রয়োজনের ভিত্তিতে কাজ করে। এর শেয়ার প্রতি মূল্য হতে পারে Rs.80। এটি 13 সেপ্টেম্বর BSE এ তালিকাভুক্ত হবে।

কোন কোম্পানি এই সপ্তাহে তালিকাভুক্ত হবে
কোম্পানিগুলোর তালিকাভুক্তির বিষয়ে কথা হচ্ছে, চলতি সপ্তাহে চারটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। এতে বিষ্ণু প্রকাশ আর পুঙ্গলিয়ার তালিকাভুক্ত হবে 5 সেপ্টেম্বর, সহজ ফ্যাশনের তালিকা 6 সেপ্টেম্বর, Mono Pharmacare 7 সেপ্টেম্বর NSE এবং CPS Shapers-এর তালিকা 8 সেপ্টেম্বর NSE-তে তালিকাভুক্ত হবে।  

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, যে বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। তাই কোনও স্টকে বিনিয়োগ করার আগে ভাল করে মূল্যায়ন করে নিন।)

Market Outlook: চলতি সপ্তাহে কেমন যাবে শেয়ারবাজার ? এই দুই খাতে আসতে পারে জোয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget