এক্সপ্লোর

UPI Down: UPI দিয়ে লেনদেন করা যাচ্ছে না, থমকাল Paytm, Google Pay, PhonePe

Paytm, Google Pay এবং PhonePe এর মতো বড় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলি হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলস্বরূপ সারা দেশে অনলাইন লেনদেন আটকে যায়।

 

Paytm Google Pay Down : ফের একবার কাজ বন্ধ করে দিল UPI । সোমবার সন্ধ্যায় সারা দেশে হঠাৎ এই ডিজিটাল লেনদেনের (Digital Payment System) প্লাটফর্মে ত্রুটি দেখা যায়। Paytm, Google Pay এবং PhonePe এর মতো বড় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলি হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলস্বরূপ সারা দেশে অনলাইন লেনদেন আটকে যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অভিযোগের বন্যা
এই ঘটনার পরই টুইটার ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের অভিযোগে ভরে ওঠে। ডাউনডিটেক্টরের মতো ওয়েবসাইটগুলিতেও রিপোর্টের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। Paytm খোলার সময় ব্যবহারকারীরা সরাসরি একটি ত্রুটি বার্তা পান, "UPI অ্যাপ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে।" এর অর্থ- সমস্যাটি কেবল একটি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো UPI সিস্টেমে একটি বড় প্রযুক্তিগত ত্রুটির মুখোমুখি হয়েছিল।

Paytm Google Pay Down : এই নিয়ে তৃতীয়বার এমন ঘটল
দেশের সাম্প্রতিক ডিজিটাল প্লাটফর্মের অতীত বলছে, গত এক মাসে এই নিয়ে তৃতীয়বারের মতো UPI পরিষেবাটি এভাবে থমকে গিয়েছে। এমন একটি সিস্টেমের বার বার থমকে যাওয়ায় সমস্যার মুখোমুখি হচ্ছেন মানুষ। কারণ এই অনলাইন পেমেন্ট সিস্টেমের ওপর কোটি কোটি মানুষ প্রতিদিন নির্ভর করে, এখন যা দেশবাসীকে সমস্যায় ফেলছে। বিশেষ করে দোকানদার, ক্যাব চালক ও সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মার্চ মাসে রেকর্ড তৈরি করেছিল UPI 
২০২৫ সালের মার্চ মাসে ভারতে UPI লেনদেন রেকর্ড তৈরি করেছে, মোট ১৮.৩০ বিলিয়ন লেনদেন হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় ৫ শতাংশ বেশি। মার্চ মাসে মোট ২৪.৭৭ লক্ষ কোটি লেনদেন হয়েছে। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া যে গতিতে এগিয়ে চলেছে, তাতে এখন প্রশ্ন উঠছে যে এই ধরনের প্রযুক্তিগত ত্রুটিগুলি কি এর গতি থামাতে পারবে?

Paytm Google Pay Down : UPI-এর মধ্যে বড় প্লাটফর্ম কারা ?
মার্চ মাসে PhonePe UPI বিশ্বের বৃহত্তম প্লাটফর্ম হয়ে উঠেছে। এই সময় ৮৬৪.৭ কোটি লেনদেন করেছে ফোনপে, যা সমগ্র সিস্টেমের প্রায় ৪৭ শতাংশ। Google Pay ৩৬ শতাংশেরও বেশি লেনদেন পরিচালনা করেছে। উভয় অ্যাপ একসঙ্গে UPI-এর একটি বড় অংশ পরিচালনা করছে, কিন্তু যখন সার্ভার ডাউন হয়ে যায়, তখন এই বড় নামগুলিও ব্যবহারকারীদের স্বস্তি দিতে অক্ষম হয়। যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget