এক্সপ্লোর

UPI New Limits : UPI লেনদেনের সীমা বাড়ল, দৈনিক ১০ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন, কারা পাবে সুবিধা ? 

NCPI : বেশি টাকার ডিজিটাল পেমেন্টকারীদের (Digital Payment) সহজে টাকা পাঠানোর জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

 

NCPI :  UPI ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার লেনদেনের সীমা আরও বাড়াল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। তবে সবার জন্য দেওয়া হয়নি এই সুবিধা। বেশি টাকার ডিজিটাল পেমেন্টকারীদের (Digital Payment) সহজে টাকা পাঠানোর জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

কবে থেকে পাবেন সুবিধা
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বিভিন্ন বিভাগের জন্য ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনের সীমা বৃদ্ধির ঘোষণা করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে এই নতুন লেনদেনের সীমা। এই পরিবর্তনগুলি ব্যক্তি ও ব্যবসার ক্ষেত্রে বিমা প্রিমিয়াম, মূলধনী বাজার, ক্রেডিট কার্ড বিল, ভ্রমণ ও সরকার-সম্পর্কিত লেনদেনের মতো ক্ষেত্রে বৃহত্তর টাকা লেনদেন করার অনুমতি দেবে।

কাদের ক্ষেত্রে কত টাকা সর্বোচ্চ লেনদেনের সীমা
নতুন কাঠামোর আওতায় কর জমা ও অন্যান্য বেশি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত বিভাগগুলির জন্য প্রতি লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে। যেখানে এই বিভাগের বেশিরভাগের জন্য দৈনিক মোট সীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক বিভাগের ওপর নির্ভর করে এই টাকার সীমা রাখা হয়েছে। সারা দেশে UPI-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে আরও সাপোর্ট করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে NPCI ।

এই নিয়ে কী বলছে NPCI 
এই লেনদেনের সীমা বৃদ্ধির বিষয়ে NPCI বলেছে, “UPI পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসেবে উঠে আসার সঙ্গে সঙ্গে এর প্রতি লেনদেনের সীমা বৃদ্ধির বাজারে চাহিদা ক্রমশ বাড়ছিল। এই পদক্ষেপ ব্যক্তি ও ব্যবসা উভয়ের জন্যই বড় মূল্যের পেমেন্টের প্রক্রিয়ায় সাহায্য় করবে।”

বর্ধিত সীমাগুলি এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে প্রযোজ্য 
মূলধনী বাজার ও বিনিয়োগের ক্ষেত্রে : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা

বিমা জমা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা

সরকারি ই-মার্কেটপ্লেস (GeM) লেনদেন: প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা

ভ্রমণের জন্য টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ১০ লক্ষ টাকা

ক্রেডিট কার্ডের টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ৬ লক্ষ টাকা

কালেকশন বিজনেস বা মার্চেন্টের টাকা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, ব্যবসায়িক টাকার জন্য কোনও দৈনিক সীমা নেই

গয়না কেনা : প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক ৬ লক্ষ টাকা

BBPS এর মাধ্যমে বিদেশি মুদ্রার খুচরো বিক্রি : প্রতি লেনদেনে দৈনিক ৫ লক্ষ টাকা

ডিজিটাল অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক তহবিল: প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা, প্রাথমিক তহবিলের জন্য দৈনিক ২ লক্ষ টাকা

তবে, পিয়ার-টু-পিয়ার (P2P) UPI লেনদেন বর্তমান সীমা ও স্ট্যান্ডার্ড UPI পেমেন্টের নিয়ম মেনেই চলবে। প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত থাকবে।

 

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget