এক্সপ্লোর

UPI Payment: আজ থেকেই বদলে যাচ্ছে UPI-এর এই নিয়ম, গ্রাহকদের জন্য মিলবে বড় সুবিধে

UPI Rule: ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আর বিমা প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও এই লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা। এসেছে আরও বদল।

UPI New Rules: অনলাইনে যারা পেমেন্ট করেন প্রায়ই তাদের জন্য বড় খবর। ১৫ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর পক্ষ থেকে পার্সন টু মার্চেন্ট লেনদেনের (UPI Payment) সীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউপিআইয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করাও এখন সহজ। যে সমস্ত ব্যক্তিরা (UPI Rule) কাজের ক্ষেত্রে লেনদেনের সীমা কম থাকার কারণে সমস্যায় পড়তেন, তাদের এবার সুবিধে হবে এনপিসিআইয়ের নতুন নিয়মে।

কী বদল এসেছে নতুন নিয়মে

ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আর বিমা প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও এই লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা। তবে একদিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না ইউপিআইতে। অর্থাৎ ইউপিআইয়ের এই নতুন নিয়ম অনুসারে, ক্যাপিটাল মার্কেট, বিমা প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ভ্রমণ ও সরকারি ই-মার্কেটপ্লেসের মত বিভাগগুলিতে প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর মধ্যে আপনি একদিনে ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

গয়না ও ব্যাঙ্কিং পরিষেবা

একইভাবে ইউপিআইয়ের মাধ্যমে গয়না কেনার সীমা প্রতি লেনদেনের জন্য ২ লক্ষ টাকা (আগে ১ লক্ষ টাকা)-তে বাড়ানো হয়েছে। এই বিভাগে আপনি একদিনে ৬ লক্ষ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে স্থায়ী আমানতের মত ব্যাঙ্কিং পরিষেবার জন্য প্রতি লেনদেনের সীমাও প্রতিদিন ৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তবে পার্সন টু পার্সন পেমেন্টের সীমা প্রতিদিন ১ লক্ষ টাকাতেই সীমাবদ্ধ থাকবে। এই পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে অর্থপ্রদান প্রক্রিয়া সহজ করবে। এর ফলে গ্রাহক ও ব্যবসা উভয়ই উপকৃত হবে।

এই লেনদেনের সীমা বৃদ্ধির বিষয়ে NPCI বলেছে, “UPI পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসেবে উঠে আসার সঙ্গে সঙ্গে এর প্রতি লেনদেনের সীমা বৃদ্ধির বাজারে চাহিদা ক্রমশ বাড়ছিল। এই পদক্ষেপ ব্যক্তি ও ব্যবসা উভয়ের জন্যই বড় মূল্যের পেমেন্টের প্রক্রিয়ায় সাহায্য় করবে।” সবার জন্য সহজ না হলেও যারা বেশি টাকার লেনদেনে আগে সমস্যায় পড়ছিলেন, তাদের এবার অনেকটাই সুবিধে হবে। এর আগে ২৯ জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি সার্কুলারে বলেছে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না।

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget