এক্সপ্লোর

US China Trade War: চিনের উপর বড় ধাক্কা ! পণ্য রপ্তানিতে ২৪৫ শতাংশ কর আরোপ করল আমেরিকা ! ফের তোপ দাগলেন ট্রাম্প ?

US Tariff on China: কিছুদিন আগেই চিনের পণ্যের উপর কর আরোপের জেরে চিন সরকারও পাল্টা কর আরোপ করেছিল মার্কিনি পণ্যের উপরে।

US Imposed Tariff on China: চিন সহ আরও নানা দেশের উপরে কর আরোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই কর আরোপের আবহেই বাণিজ্য যুদ্ধের আবহ আরও প্রকট হয়ে উঠেছে। সম্প্রতি চিনের উপরে আমেরিকায় (US China Trade War) পণ্য রফতানিতে ২৪৫ শতাংশ কর আরোপ করেছেন ট্রাম্প। নীরবেই এই কর আরোপের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার হোয়াইট হাউজের একটি তথ্যপত্র অনুসারে জানা গিয়েছে চিনকে বর্তমানে প্রতিশোধমূলক শুল্কের খাতে আমেরিকায় পণ্য রফতানিতে ২৪৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে।

কিছুদিন আগেই চিনের পণ্যের উপর কর আরোপের জেরে চিন সরকারও পাল্টা কর আরোপ করেছিল মার্কিনি পণ্যের উপরে। এই নিয়ে একাধিকবার চিন ও আমেরিকার (US China Trade War) তরফে একে অপরের পণ্য রফতানিতে কর বৃদ্ধি করেছে। চিনে উৎপাদিত পণ্যের উপর ১৪৫ শতাংশ কর আরোপের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এবারে এই কর বাড়িয়ে ২৪৫ শতাংশ করা হয়েছে, এটা জানার পর থেকেই সমাজমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে। তবে আদপে জানা গিয়েছে চিন থেকে আমদানি করা কিছু পণ্যের উপরেই সমস্ত কর একত্রিত করার পরে এই ২৪৫ শতাংশ শুল্ক আরোপিত হবে।

চিন থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপরে এই ২৪৫ শতাংশ কর আরোপিত হবে না। যেমন চিন থেকে আমদানি করা সূঁচ, সিরিঞ্জ ইত্যাদিতে এই সর্বোচ্চ কর ধার্য করা হবে। তবে আগের কর ও বর্তমান কর মিলিয়ে এই ২৪৫ শতাংশ কর আরোপিত হবে। জো বাইডেন সরকারের সময় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চিনা সূঁচক্স ও সিরিঞ্জের উপরে ১০০ শতাংশ কর আরোপ করা হয়েছিল যাতে মার্কিনি নির্মাতারা সুরক্ষিত থাকেন। এখন ট্রাম্প ফেন্টানাইলের উপরে ২০ শতাংশ কর আরোপ করেছেন। আর একইসঙ্গে ধার্য হবে ১২৫ শতাংশ অতিরিক্ত পারস্পরিক কর।

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য অংশের উপর ৯০ দিনের শুল্ক বিরতি আরোপ করেছেন এবং চিনকে এর বাইরে রাখা হয়েছিল। ইতিমধ্যে, চিন আমেরিকার পণ্যের উপরে ১২৫ শতাংশ কর আরোপ করেছে প্রতিশোধমূলক কর হিসেবে। চিনের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র লিন জিয়াং জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধের হুমকিতে তারা কোনওভাবেই ভীত নন। এই সমস্যার সমাধান করতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমতা, সম্মান ও পারস্পরিক সুবিধের ভিত্তিতে আলোচনায় বসতে হবে চিনের সঙ্গে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
Gold Silver Price Today: রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও
রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget