এক্সপ্লোর

US-China Trade: চিনের উপর বাড়তি ১০০% শুল্কের ঘোষণা, বাতিল হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকও, জিনপিংয়ের উপর কেন চটলেন ট্রাম্প?

US-China Tariff War: অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে সোশ্যাল মিডিয়ায় চিনকে কড়া ভাষায় আক্রমণও করেছেন ট্রাম্প।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১ নভেম্বর থেকে সমস্ত চিনা পণ্যে ১০০% শুল্ক।
  • চিন বিরল খনিজ রফতানিতে রাশ টানার কারণেই আমেরিকার এই পদক্ষেপ!
  • শুল্ক ঘোষণার পরই বিশ্ব শেয়ার বাজারে বড় পতন দেখা দিয়েছে।

নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা চলছে এখনও। তার মধ্যেই চিনের উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ নভেম্বর থেকে সমস্ত চিনা পণ্যের উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক বসবে বলে ঘোষণা করেছেন তিনি। বিরল খনিজ রফতানিতে সম্প্রতি রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে বেজিং, তার জেরেই ট্রাম্প ‘শুল্কশাস্তি’ চাপালেন কি না, উঠছে প্রশ্ন।

অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে সোশ্যাল মিডিয়ায় চিনকে কড়া ভাষায় আক্রমণও করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘বাণিজ্য ক্ষেত্রে বেনজির ভাবে আগ্রাসী অবস্থান নিচ্ছে চিন। ১ নভেম্বর থেকে রফতানি নিয়ন্ত্রণের কথা জানিয়েছে তারা, নিজেদের তৈরি পণ্য রফতানিও নিয়ন্ত্রণ করবে, যা নিজেরা তৈরি করে না, তাও। এর প্রভাব সব দেশের উপরই পড়বে। বোঝাই যাচ্ছে, অনেক আগে থেকেই এই পরিকল্পনা ছিল তাদের। আন্তর্জাতিক বাণিজ্যে এমনটা আগে দেখা যায়নি, যা নীতিবিরুদ্ধও’।

চিনের এমন পদক্ষেপের জেরেই তাদের উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘১ নভেম্বর থেকে চিনের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগের যা শুল্ক রয়েছে, তার উপর বাড়তি। ১ নভেম্বর থেকে আমরাও গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার রফতানি নিয়ন্ত্রণ করব। চিন এমন করতে পারে ভাবাতেই পারিনি। কিন্তু ওরা এই পদক্ষেপ করেছে। বাকিটা ইতিহাস’। ট্রাম্প জানিয়েছেন, শুল্ক কার্যকর করার সময়সীমা এগিয়েও আনা হতে পারে। চিন কী পদক্ষেপ করবে, তার উপরই নির্ভর করছে সবকিছু। 

আগে থেকেই চিনের উপর ৩০ শতাংশ বাণিজ্য শুল্ক কার্যকর করে রেখেছে আমেরিকা। অতিরিক্ত ১০০ শতাংশ চাপানোয়, চিনা পণ্যের উপর আমেরিকার চাপানো শুল্কের হার বেড়ে ১৩০ শতাংশ হল।  যদিও আমেরিকার পণ্যের উপর ১০ শতাংশ শুল্কই কার্যকর রেখেছে চিন। ট্রাম্প অতিরিক্ত শুল্ক ঘোষণার পরই শেয়ার বাজারে ধস নেমেছে। Nasdaq-এর শেয়ারে ৩.৬ শতাংশ, S&P 500-তে ২.৭ শতাংশ ধস নেমেছে এই মুহূর্তে। ৯০০ পয়েন্ট পড়েছে The Dow. পতন ঘটেছে একাধিক প্রযুক্তি সংস্থার শেয়ারে।

চিন থেকে গোটা পৃথিবীতে বিরল খনিজ পৌঁছয়, যার উপর আমেরিকাও অনেকাংশে নির্ভরশীল। সেমিকন্ডাক্টর, যুদ্ধবিমান, অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে ওই সব বিরল খনিজ কাজে লাগে। সম্প্রতি সেই বিরল খনিজ রফতানিতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে চিন, যাতে আমেরিকার শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কাঁচামালে টান পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় APEC সম্মেলনের আগে চিনের এই সিদ্ধান্তে আমেরিকা অসন্তুষ্ট বলে জানা যাচ্ছে। সেখানে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে পূর্ব নির্ধারিত বৈঠকও ভেস্তে যেতে পারে বলে খবর। ট্রাম্পের দাবি, জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আর কোনও কারণ দেখছেন না তিনি। তবে সরকারি ভাবে বৈঠক বাতিলের ঘোষণা হয়নি এখনও পর্যন্ত।

বাণিজ্য শুল্ক নিয়ে বছরের গোড়া থেকেই আমেরিকা ও চিনের মধ্যে টানাপোড়েন চলছে। দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্য়ে শুল্ক-সংঘাত ঘিরে প্রহর গুনছে আন্তর্জাতিক মহলও। শান্তিপূর্ণ ভাবে বিষয়টির নিষ্পত্তি করতে চলছে আলাপ-আলোচনাও। কিন্তু সেই আবহেই ফের সংঘাত তীব্র হয়ে উঠল, যাতে উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget