এক্সপ্লোর

Vistara: বন্ধ হয়ে যাচ্ছে এই বিমান পরিষেবা, ১১ নভেম্বরই শেষ উড়ান- আর কতদিন চলবে টিকিট বুকিং ?

Air India Vistara Merger : শুক্রবার অর্থাৎ গতকাল ভিস্তারা এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিমানের শেষ উড়ান হবে ১১ নভেম্বর। আর তারপর এই সংস্থার সমস্ত বিমান হস্তান্তর করা হবে এয়ার ইন্ডিয়ার কাছে।

Vistara Flight Booking: জুড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা বিমান পরিষেবা সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই মার্জার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই বিষয়েই ভিস্তারা এয়ারলাইন (Vistara Airlines) ঘোষণা করেছে যে আগামী ১১ নভেম্বরেই এই বিমান পরিষেবা সংস্থার শেষ উড়ান হবে। আর এর জন্য আগামী ৩ সেপ্টেম্বর (Air India Vistara Merger) পর্যন্ত বুকিং করা যাবে। ১২ নভেম্বর থেকে কোনও উড়ান হবে না আর ভিস্তারায় আর কোনও নতুন বুকিংও নেওয়া হবে না।

ভিস্তারার সমস্ত বিমান হস্তান্তরিত হবে এয়ার ইন্ডিয়ার কাছে

শুক্রবার অর্থাৎ গতকাল ভিস্তারা এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিমানের শেষ উড়ান হবে ১১ নভেম্বর। আর তারপর এই সংস্থার সমস্ত বিমান হস্তান্তর করা হবে এয়ার ইন্ডিয়ার কাছে। আর বুকিংও করা হবে এয়ার ইন্ডিয়ার মাধ্যমেই। তবে ১১ নভেম্বর পর্যন্ত সমস্ত উড়ান যথাযথভাবে পরিচালিত হবে বলেই জানা গিয়েছে। এতে গ্রাহকদের কোনও সমস্যাই হবে না। ভিস্তারা সিইও বিনোদ কন্নন বিগত ১০ বছর ধরে যে সমস্ত গ্রাহক ভিস্তারার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে এই সংস্থা। এখন থেকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাবে ভিস্তারা আর এর মাধ্যমে গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।

এয়ার ইন্ডিয়ার পরিষেবা বাড়বে

এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন যে ভিস্তারার সঙ্গে বহু মাস একত্রে কাজ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার কর্মী, অতিরিক্ত বিমান, গ্রাউন্ড স্টাফ সব মিলিয়ে অসাধারণ পরিষেবা দিতে চলেছে। এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত যাত্রাপথ, অতিরিক্ত বিমান ও কর্মীর মাধ্যমে এবার থেকে আরও ভাল পরিষেবা দিতে চলেছে গ্রাহকদের। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার মার্জারের পর থেকে গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই দাবি করছে সংস্থা।

এফডিআইয়ের অনুমোদন পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

এর আগে সিঙ্গাপুর এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এফডিআই থেকে অনুমোদন পেয়েছেন। এয়ার ইন্ডিয়া গ্রুপে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই গ্রুপ। মার্জার প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই সংস্থা ৬৭৫ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চাইছে, আর এর মাধ্যমে এয়ার ইন্ডিয়ায় ২৫.১ শতাংশ স্টেক থাকবে সিঙ্গাপুর এয়ারলাইনসের।

আরও পড়ুন: Paytm Share Price: ৩ মাসেই ১০০ শতাংশ রিটার্ন ! মাল্টিব্যাগারের তালিকায় নাম পেটিএমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget