এক্সপ্লোর

Paytm Share Price: ৩ মাসেই ১০০ শতাংশ রিটার্ন ! মাল্টিব্যাগারের তালিকায় নাম পেটিএমের

Paytm Share Multibagger: শুক্রবার ট্রেডিং সেশন চলাকালীন পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারে বিপুল উত্থান-পতন দেখা যায়। ৫৪৩ টাকা থেকে ৬৩১ টাকার মধ্যে ঘোরা ফেরা করতে থাকে এই শেয়ার।

Multibagger Stock: ফিনটেক কোম্পানি পেটিএমের শেয়ারের দাম যে হারে নিচে নেমে গিয়েছিল, সেই নিম্নস্তর থেকে আবার বাড়তে দেখা গিয়েছে। শুধু বাড়ছে বললে ভুল হবে মাল্টিব্যাগারে পরিণত হয়েছে এই শেয়ার। শুক্রবারে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে পেটিএমের শেয়ার (Paytm Share Price) একলাফে ১৩.৮৬ শতাংশ বেড়ে ৬৩১.৩০ টাকার স্তরে (Multibagger Stock) পৌঁছে যায়। ৯ মে তারিখে এই পেটিএমের শেয়ারই নেমে এসেছিল ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৩১০ টাকায়। সেখান থেকে ৩ মাসের মধ্যে ১০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই পেটিএমের স্টক।

মে মাস থেকে ১০৩ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে

শুক্রবার ট্রেডিং সেশন চলাকালীন পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারে বিপুল উত্থান-পতন দেখা যায়। ৫৪৩ টাকা থেকে ৬৩১ টাকার মধ্যে ঘোরা ফেরা করতে থাকে এই শেয়ার। মে মাস থেকে ধরলে ৩ মাসের মধ্যে ১০৩ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ার। সম্প্রতি পেটিএম তাদের ইভেন্ট ও সিনেমার টিকিট ব্যবসা জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে। ২০৪৮ কোটি টাকায় সেই চুক্তি করা হয়। আর সেই কারণে বিনিয়োগকারীদের মনোভাব এখন পেটিএমকে ঘিরে বেশ পজিটিভ বলা চলে।

জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে এই ব্যবসা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিষিদ্ধ ঘোষণা করার পরেই বিপুল সঙ্কটের মধ্য দিয়ে গিয়েছে পেটিএম সংস্থা। এখন জোমাটোর সঙ্গে এই চুক্তি হওয়ার পরে পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন পেটিএম এবার থেকে কোর ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গেই যুক্ত থাকবে। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে পেটিএম পেমেন্টস সার্ভিসেস থেকে নিজের স্টেক কমানোর অনুমোদনও পেয়েছেন বিজয় শেখর শর্মা। এই কারণে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পাওয়ার জন্য নতুন করে আরও একবার আবেদন জানাতে পারবেন বিজয় শেখর শর্মা।

পেটিএমের সঙ্কট কেটেছে

বিশেষজ্ঞদের মতে, সম্ভবত পেটিএম সংস্থার সঙ্কট এখন কেটে গিয়েছে। তবে এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে। আইপিও নিয়ে তদন্ত চলছে এখন সেবির তরফে। ফলে এখন এই স্টকে বিনিয়োগের ক্ষেত্রে লং টার্মে ভেবেচিন্তে করা উচিত। ৫৩০ টাকায় এখন এই শেয়ারের সর্বনিম্ন স্তর, তবে এখন ৬৮৫ টাকা পর্যন্ত এই স্টক উঠতে পারে বলেই ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Health Insurance: মঞ্জুর নাও হতে পারে স্বাস্থ্যবিমার ক্লেম, খেয়াল রাখতে হবে এই ৫ বিষয়

সেরা শিরোনাম

Stock Market Holidays : মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
BSNL Best Recharge: অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
Plastic Notes in India : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
Milk Price Hike : ১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি
১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget